৫৫/৩৫. অধ্যায়ঃ

আল্লাহ তা‘আলার বাণীঃ

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ حِينَ الْوَصِيَّةِ اثْنَانِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ أَوْ آخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنْتُمْ ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَأَصَابَتْكُمْ مُصِيبَةُ الْمَوْتِ تَحْبِسُونَهُمَا مِنْ بَعْدِ الصَّلَاةِ فَيُقْسِمَانِ بِاللَّهِ إِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِي بِهِ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَلَا نَكْتُمُ شَهَادَةَ اللَّهِ إِنَّا إِذًا لَمِنَ الْآثِمِينَ فَإِنْ عُثِرَ عَلَى أَنَّهُمَا اسْتَحَقَّا إِثْمًا فَآخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ الَّذِينَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْأَوْلَيَانِ فَيُقْسِمَانِ بِاللَّهِ لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَيْنَا إِنَّا إِذًا لَمِنَ الظَّالِمِينَ ذَلِكَ أَدْنَى أَنْ يَأْتُوا بِالشَّهَادَةِ عَلَى وَجْهِهَا أَوْ يَخَافُوا أَنْ تُرَدَّ أَيْمَانٌ بَعْدَ أَيْمَانِهِمْ وَاتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ﴾ (المائدة : ١٠٦-١٠٨الْأَوْلَيَانِ وَاحِدُهُمَا أَوْلَى وَمِنْهُ أَوْلَ بِهِ غَيْرَ أَظْهَرَ أَعْثَرْنَا أَظْهَرْنَاওহে যারা ঈমান এনেছ! তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের মধ্য থেকে দু’জন ন্যায়পরায়ণ লোককে ওসীয়াত করার সময় সাক্ষী রাখবে। . . . . . . . . . . আল্লাহ ফাসিক লোকদের সৎ পথে পরিচালিত করেন না। (আল মায়িদা ১০৬-১০৮)"

সফরে মৃত্যু ও সাক্ষ্য: আমানত রক্ষার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৮০

وَقَالَ لِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْقَاسِمِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ وَعَدِيِّ بْنِ بَدَّاءٍ فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ، فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا مِنْ ذَهَبٍ، فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وُجِدَ الْجَامُ بِمَكَّةَ فَقَالُوا ابْتَعْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ‏.‏ فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَائِهِ، فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَإِنَّ الْجَامَ لِصَاحِبِهِمْ‏.‏ قَالَ وَفِيهِمْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ ‏إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ}‏

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

সাহম গোত্রের এক ব্যক্তি তামীম দারী (রহঃ) ও আদী ইবন বাদ্দা (রহঃ)-এর সঙ্গে সফরে বের হন এবং সাহম গোত্রের ব্যক্তিটি এমন এক স্থানে মারা যান, যেখানে কোন মুসলিম ছিল না।তারা দুজন তার পরিত্যক্ত জিনিস পত্র নিয়ে ফিরে আসলে মৃতের আত্মীয়-স্বজন তার মধ্যে স্বর্ণ খচিত একটি রুপার পেয়ালা পেলেন না।এ সম্পর্কে তাদের দুজনকে আল্লাহর রসূল (ﷺ) কসম করালেন।অতঃপর পেয়ালাটি মক্কায় পাওয়া গেল। (যাদের নিকট পাওয়া গেল) তারা বলল, আমরা এটি তামীম ও আদী (রহঃ)-এর নিকট থেকে খরিদ করেছি। অতঃপর মৃতের আত্মীয়দের মধ্য থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে কসম করে বলে, এ দুজনের সাক্ষ্য থেকে আমাদের সাক্ষ্য অধিক গ্রহণীয়। নিশ্চয়ই এ পেয়ালাটি তাদের আত্মীয়ের।বর্ণনাকারী বলেন, তাদের সম্বন্ধে এই আয়াতটি অবতীর্ণ হয়ঃيٰٓأَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ(المائدة : ১০৬)

সহীহ বুখারী হাদিস ২৭৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহম গোত্রের এক ব্যক্তির সফরে মৃত্যু এবং তাঁর রেখে যাওয়া জিনিসপত্র নিয়ে একটি ঘটনা এসেছে। তিনি এমন স্থানে মারা যান, যেখানে কোনো মুসলিম ছিল না। তাঁর সঙ্গী দুজন তাঁর পরিত্যক্ত জিনিস নিয়ে ফিরে আসে। পরে আত্মীয়রা দেখতে পান, স্বর্ণ খচিত একটি রুপার পেয়ালা নেই। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি দুজনকে কসম করান। এরপর পাত্রটি মক্কায় পাওয়া যায় এবং যাদের কাছে পাওয়া যায় তারা জানায়, তারা তা তামীম ও আদীর কাছ থেকে কিনেছে। তখন মৃতের আত্মীয়দের দুজন কসম করে বলেন, তাদের সাক্ষ্য বেশি গ্রহণযোগ্য এবং পাত্রটি তাদের আত্মীয়ের। বর্ণনায় বলা হয়েছে, এ বিষয়ে সূরা মায়িদার আয়াত নাযিল হয়। এই হাদিস আমানত, সাক্ষ্য, কসম এবং মৃতের সম্পদ রক্ষার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে কারও সম্পদ হাতে এলে তা আমানত হিসেবে রক্ষা করতে হয়।
  • মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের অধিকার।
  • বিতর্কের ক্ষেত্রে সাক্ষ্য ও কসম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • অমানত ও সাক্ষ্যে সততা রাখা মুমিনের দায়িত্ব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন