৫৫/৯. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণীঃ “ঋণ পরিশোধ ও অসীয়ত পূরণ করার পর (মৃতের সম্পত্তি বণ্টন করতে হবে)” (আন-নিসা ১১) এর ব্যাখ্যা।

وَيُذْكَرُ أَنَّ النَّبِيَّ ﷺ قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ.وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ ﴿إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا﴾ (النساء : ٥٨) فَأَدَاءُ الْأَمَانَةِ أَحَقُّ مِنْ تَطَوُّعِ الْوَصِيَّةِ وَقَالَ النَّبِيُّ ﷺ لَا صَدَقَةَ إِلَّا عَنْ ظَهْرِ غِنًى وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَا يُوصِي الْعَبْدُ إِلَّا بِإِذْنِ أَهْلِهِ وَقَالَ النَّبِيُّ ﷺ الْعَبْدُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِউল্লেখ রয়েছে যে, নবী (ﷺ) ওসীয়াতের পূর্বে ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছেন।মহান আল্লাহর বাণী: “আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যে, তোমরা আমানতসমূহ তার হকদারের নিকট ফিরিয়ে দিবে” (আন-নিসা ৫৮)। কাজেই নফল ওসীয়াত পূরণ করার আগে আমানত আদায়কে অগ্রাধিকার দিতে হবে। আর নবী (ﷺ) বলেছেন: স্বচ্ছলতা ব্যতীত সদাকা নাই। ইবন ‘আব্বাস (রা.) বলেন, গোলাম তার মালিকের অনুমতি ব্যতীত ওসীয়াত করবে না। নবী (ﷺ) বলেন, গোলাম তার মালিকের সম্পদের রক্ষণাবেক্ষণকারী।"

তোমরা প্রত্যেকেই দায়িত্ববান: পরিবার ও সমাজের আমানত

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৫১

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ السَّخْتِيَانِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ‏"‏‏.‏ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ ‏"‏ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ ‏"‏‏.‏

ইব্‌নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শাসক হলেন দায়িত্ববান, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের দায়িত্ববান এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরের দায়িত্ববান, তার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। খাদেম তার মালিকের সম্পদের দায়িত্ববান, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এও বলেছেন যে, পুত্র তার পিতার সম্পদের দায়িত্ববান।

সহীহ বুখারী হাদিস ২৭৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) দায়িত্বের ব্যাপারে পরিষ্কার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শাসক তার প্রজাদের ব্যাপারে দায়িত্ববান। পুরুষ তার পরিবারের দায়িত্ববান। স্ত্রী তার স্বামীর ঘরের দায়িত্ববান। খাদেম তার মালিকের সম্পদের দায়িত্ববান। বর্ণনাকারী আরও বলেন, তাঁর মনে হয় নবী (صلى الله عليه وسلم) বলেছেন, পুত্র তার পিতার সম্পদের দায়িত্ববান। এই হাদিসে দায়িত্বকে শুধু পদ বা ক্ষমতার সঙ্গে সীমাবদ্ধ রাখা হয়নি; ঘর, পরিবার, সম্পদ ও সমাজ—সব ক্ষেত্রেই আমানতের কথা বলা হয়েছে। তাই দায়িত্ববান হওয়া ইসলামী চরিত্রের বড় অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রত্যেক মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
  • পরিবার, ঘর ও সম্পদ—সবই আমানতের অংশ।
  • দায়িত্ব শুধু শাসকের নয়; ঘরের প্রতিটি ভূমিকাতেও দায় আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন