৫৪/১৯. অধ্যায়ঃ

ওয়াকফের ব্যাপারে শর্তাবলী

ওয়াকফ সদকা: মূল সম্পদ রেখে কল্যাণে ব্যয় করার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৩৭

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ، لَمْ أُصِبْ مَالاً قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ بِهِ قَالَ ‏ "‏ إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا ‏"‏‏.‏ قَالَ فَتَصَدَّقَ بِهَا عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى، وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَابْنِ السَّبِيلِ، وَالضَّيْفِ، لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ غَيْرَ مُتَمَوِّلٍ‏.‏ قَالَ فَحَدَّثْتُ بِهِ ابْنَ سِيرِينَ فَقَالَ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً‏.‏

ইব্‌নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

উমর ইবন খাত্তাব (রাঃ) খায়বারে কিছু জমি লাভ করেন। তিনি এ জমির ব্যাপারে পরামর্শের জন্য আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট এলেন এবং বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! আমি খায়বারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতিপূর্বে আর কখনো পাইনি। আপনি আমাকে এ ব্যাপারে কী আদেশ দেন?আল্লাহর রসূল (ﷺ) বললেন, তুমি ইচ্ছা করলে জমির মূলসত্ত্ব ওয়াক্‌ফ রাখতে এবং উৎপন্ন বস্তু সদকা করতে পার।ইবন উমর (রাঃ) বলেন, উমর (রাঃ) এ শর্তে তা সদকা (ওয়াক্‌ফ) করেন যে, তা বিক্রি করা যাবে না, তা দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারী হবে না। তিনি সদকা করে দেন এর উৎপন্ন বস্তু অভাবগ্রস্ত, আত্মীয়-স্বজন, দাসমুক্তি, আল্লাহর রাস্তায়, মুসাফির ও মেহমানদের জন্য।(রাবী আরও বললেন) যে এর মুতাওয়াল্লী হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে ন্যায়সঙ্গতভাবে খাওয়া ও খাওয়ানোতে কোন দোষ নেই। অতঃপর আমি ইবন সিরীন (রহঃ)-এর নিকট হাদিস বর্ণনা করলে তিনি বলেন, অর্থাৎ মাল জমা না করে।

সহীহ বুখারী হাদিস ২৭৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর খায়বারের জমির ঘটনা এসেছে। তিনি এমন মূল্যবান জমি পেয়েছিলেন, যা তাঁর কাছে খুব প্রিয় ছিল। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে পরামর্শ চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, চাইলে জমির মূলসত্ত্ব ধরে রাখো এবং তার উৎপন্ন বস্তু সদকা করো। এরপর উমর (রাঃ) শর্ত করেন যে, জমি বিক্রি করা যাবে না, দান করা যাবে না এবং উত্তরাধিকার হিসেবে নেওয়া যাবে না। এর ফল অভাবগ্রস্ত, আত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তা, মুসাফির ও মেহমানদের জন্য রাখা হয়। মুতাওয়াল্লী ন্যায্যভাবে খেতে ও খাওয়াতে পারে, কিন্তু সম্পদ জমা করার জন্য নয়। এই হাদিসে ওয়াকফ, সদকা, পরামর্শ ও সামাজিক কল্যাণের সুন্দর শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মূল সম্পদ রেখে তার উপকার মানুষের জন্য দেওয়া ওয়াকফের মূল ভাব।
  • নিজের প্রিয় সম্পদও কল্যাণের পথে দেওয়া যায়।
  • ওয়াকফের শর্ত স্পষ্ট করে দেওয়া দরকার।
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ন্যায্যভাবে ব্যবহার করবে, সম্পদ জমা করার জন্য নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন