৫৪/১২. অধ্যায়ঃ

লোকজনের সাথে মৌখিক শর্ত করা।

মূসা ও খিযরের ঘটনা: ধৈর্য ও শর্ত মানার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭২৮

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ وَغَيْرُهُمَا قَدْ سَمِعْتُهُ يُحَدِّثُهُ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ إِنَّا لَعِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ حَدَّثَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مُوسَى رَسُولُ اللَّهِ ‏"‏ فَذَكَرَ الْحَدِيثَ ‏{‏قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا‏}‏ كَانَتِ الأُولَى نِسْيَانًا، وَالْوُسْطَى شَرْطًا، وَالثَّالِثَةُ عَمْدًا ‏{‏قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا‏}‏‏.‏ ‏{‏لَقِيَا غُلاَمًا فَقَتَلَهُ‏}‏ فَانْطَلَقَا فَوَجَدَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ‏.‏ قَرَأَهَا ابْنُ عَبَّاسٍ أَمَامَهُمْ مَلِكٌ‏.‏

উবাই ইব্‌নু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, আল্লাহর রসূল মূসা (আঃ) বলেন। অতঃপর তিনি পুরো ঘটনাটি বর্ণনা করেন। [এ ব্যাপারে খিযর (আঃ)-এর এ কথাটি উল্লেখ করেন যা তিনি মূসা (আঃ)-কে উদ্দেশ্য করে বলেছিলেন), “আমি কি বলিনি যে, তুমি আমার সঙ্গে ধৈর্যধারণ করতে পারবে না?”[মূসা (আঃ)-এর আপত্তি] প্রথমটি ছিল ভুলক্রমে, দ্বিতীয়টি শর্ত মোতাবেক, তৃতীয়টি ইচ্ছাকৃত। মূসা (আঃ) বললেন, “আপনি আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না।”তাঁরা উভয়ে এক বালকের সাক্ষাৎ পেলেন এবং খিয্র (আঃ) তাকে হত্যা করলেন। অতঃপর তাঁরা উভয়ে পথ চলতে লাগলেন।কিছু দূর এগিয়ে তাঁরা পতনোন্মুখ একটি প্রাচীর দেখতে পেলেন। খিয্র (আঃ) প্রাচীরটি সোজা করে দাঁড় করিয়ে দিলেন। ইবনু আব্বাস (রাঃ) আয়াতের وَرَاءَهُمْ مَلِكٌ এর স্থলে أَمَامَهُمْ مَلِكٌ পড়েছেন।

সহীহ বুখারী হাদিস ২৭২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মূসা (আঃ) ও খিযর (আঃ)-এর ঘটনার কিছু অংশ এসেছে। খিযর (আঃ) মূসা (আঃ)-কে বলেছিলেন, তিনি তাঁর সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না। বর্ণনায় বলা হয়েছে, প্রথম আপত্তি ছিল ভুলক্রমে, দ্বিতীয়টি ছিল শর্ত অনুযায়ী এবং তৃতীয়টি ছিল ইচ্ছাকৃত। মূসা (আঃ) নিজের ভুলের জন্য ক্ষমা চান এবং কঠোরতা না করার অনুরোধ করেন। এরপর বালকের ঘটনা ও পতনোন্মুখ দেয়াল ঠিক করার ঘটনা উল্লেখ করা হয়েছে। এই হাদিস আমাদের শেখায়, জ্ঞান অর্জনের পথে ধৈর্য দরকার, শর্ত মানা দরকার এবং ভুল হলে তা স্বীকার করার ভদ্রতা দরকার। সব ঘটনার তাৎক্ষণিক কারণ মানুষ বুঝতে নাও পারে, তাই তাড়াহুড়া করে আপত্তি না করাই ভালো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জ্ঞান অর্জনের পথে ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ।
  • শিক্ষক বা পথপ্রদর্শকের সঙ্গে করা শর্তকে সম্মান করা উচিত।
  • ভুল হলে তা স্বীকার করা এবং ক্ষমা চাওয়া সুন্দর আচরণ।
  • সব ঘটনার কারণ সঙ্গে সঙ্গে বুঝে না এলেও তাড়াহুড়া করা উচিত নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন