৫/৯. অধ্যায়ঃ
যখন জানাবাত ছাড়া হাতে কোন নাপাকী না থাকে, ফরজ গোসলের আগে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করানো যায় কি?
وَأَدْخَلَ ابْنُ عُمَرَ وَالْبَرَاءُ بْنُ عَازِبٍ يَدَهُ فِي الطَّهُورِ وَلَمْ يَغْسِلْهَا ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يَرَ ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ بَأْسًا بِمَا يَنْتَضِحُ مِنْ غُسْلِ الْجَنَابَةِ.ইবন ‘উমার (রা.) ও বারা ইবন ‘আযিব (রা.) হাত না ধুয়ে পানিতে হাত ঢুকিয়েছেন, তারপর ওযু করেছেন। ইবন ‘উমার (রা.) ও ইবন ‘আব্বাস (রা.) যে পানিতে ফরজ গোসলের পানির ছিটা পড়েছে তা ব্যবহারে কোনো দোষ মনে করতেন না।"
সহিহ বুখারী : ২৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২৬৩
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ مِثْلَهُ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ও নবী (ﷺ) একই পাত্রের পানি নিয়ে জানাবাতের গোসল করতাম।আবদুর রহমান ইবন কাসিম (রহঃ) তার পিতার সূত্রে আয়েশা (রাঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
(২৫০) (আধুনিক প্রকাশনীঃ ২৫৬, ইসলামী ফাউন্ডেশনঃ ২৬১)
