৫১/১৬. অধ্যায়ঃ
প্রথমে হাদিয়া দিয়ে শুরু করবে।
সহিহ বুখারী : ২৫৯৫
সহিহ বুখারীহাদিস নম্বর ২৫৯৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ ـ رَجُلٍ مِنْ بَنِي تَيْمِ بْنِ مُرَّةَ ـ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ " إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا ".
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার দুইজন প্রতিবেশী আছে। এ দুইজনের কাকে আমি হাদিয়া দেব? তিনি ইরশাদ করলেন, “এ দুইজনের মাঝে যার দরজা তোমার বেশি নিকটে।”
