৫১/১০. অধ্যায়ঃ

কাছে নেই এমন বস্তু হিবা করা যিনি জায়েয মনে করেন।

তাওবা করে আসা হাওয়াযিনদের বন্দী ফেরত দেওয়ার ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৫৮৪

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ذَكَرَ عُرْوَةُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما وَمَرْوَانَ أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ قَامَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ ‏ "‏ أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا ‏"‏‏.‏ فَقَالَ النَّاسُ طَيَّبْنَا لَكَ‏.‏

মিসওয়ার ইবনু মাখরামা ও মারওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ

তারা বলেন, হাওয়াযিন গোত্রের প্রতিনিধি দল যখন নবী (ﷺ)-এর নিকট আগমন করলেন, তখন তিনি লোকদের সামনে ভাষণ দিতে দাঁড়িয়ে আল্লাহ তা‘আলার যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর বললেন, “তোমাদের ভাইয়েরা আমাদের নিকট তাওবা করে এসেছে। আমি তাদেরকে তাদের যুদ্ধবন্দীদের ফেরত দেওয়া সঙ্গত মনে করছি। কাজেই তোমাদের মধ্যে যারা সন্তুষ্টচিত্তে করতে চায় তারা যেন তা করে। আর যে নিজের অংশ রেখে দিতে চায়, এভাবে প্রথম যে ফায় আল্লাহ আমাদের দান করবেন সেখান হতে তার হিস্যা আদায় করে দিব।” তখন সকলেই বললেন, “আমরা আপনার সন্তুষ্টির জন্য তা করলাম।”

[১] বিনা যুদ্ধে লব্ধ পরিত্যক্ত শত্রু সম্পত্তি।

সহীহ বুখারী হাদিস ২৫৮৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় নবী صلى الله عليه وسلم-এর নরম আচরণ ও ন্যায়ের ভারসাম্য স্পষ্ট। হাওয়াযিন প্রতিনিধি দল তাওবা করে আসে। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আল্লাহর প্রশংসা করে সাহাবীদের সামনে কথা বলেন। তিনি জানান, তাদের যুদ্ধবন্দী ফেরত দেওয়াকে তিনি সঙ্গত মনে করছেন। কিন্তু তিনি কাউকে জোর করেননি। যিনি সন্তুষ্ট মনে ছেড়ে দিতে চান, তিনি দেবেন; আর যিনি নিজের অংশ রাখতে চান, তাঁর হিস্যা পরের প্রাপ্ত সম্পদ থেকে দেওয়া হবে। এই হাদিসে হাওয়াযিন যুদ্ধবন্দী ফেরত, তাওবা এবং মানুষের মালিকানার অধিকার—সবগুলো বিষয় একসঙ্গে এসেছে। সাহাবীরা একসঙ্গে বলেন, তারা নবী صلى الله عليه وسلم-এর সন্তুষ্টির জন্য তা গ্রহণ করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দয়া দেখাতে গিয়ে মানুষের ন্যায্য অধিকার ভুলে যাওয়া উচিত নয়।
  • তাওবা করে আসা লোকদের ব্যাপারে কোমলতা দেখানো নবী صلى الله عليه وسلم-এর আচরণে দেখা যায়।
  • সম্মতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সুন্দর নেতৃত্বের অংশ।
  • সাহাবীদের আনুগত্য ও উদারতা এই ঘটনায় ফুটে উঠেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন