৪৯/১৭. অধ্যায়ঃ
দাসদের মারধোর করা এবং আমার ক্রীতদাস ও আমার বাঁদী এরূপ বলা মাকরূহ।
وَقَالَ اللَّهُ تَعَالَى ﴿وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ﴾ وَقَالَ ﴿عَبْدًا مَمْلُوكًا﴾ ﴿وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ﴾ وَقَالَ ﴿مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ﴾ وَقَالَ النَّبِيُّ ﷺ قُومُوا إِلَى سَيِّدِكُمْ وَ ﴿اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ﴾ عِنْدَ سَيِّدِكَ وَمَنْ سَيِّدُكُمْআল্লাহ তা‘আলার বাণী: “এবং তোমাদের ক্রীতদাস বাঁদীদের মধ্যে যারা সৎ .....” (আন-নূর ৩২)। তিনি আরো বলেন: “অপরের অধিকারভুক্ত এক ক্রীতদাসের .....” (নাহল (১৬) : ৭৫)। “তারা স্ত্রী লোকটির স্বামীকে দরজার কাছে পেল” (ইউসুফ (১২) : ২৫)। আল্লাহ তা‘আলা আরো বলেন, “তোমাদের ঈমানদার বাঁদীদের ......” (আন-নিসা (৪) : ২৫)। নবী (ﷺ) বলেন, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। “এবং তোমার প্রভুর নিকট আমার কথা বলবে” (ইউসুফ (১২) : ৪২)। অর্থাৎ, তোমার মনিবের নিকট।"
সহিহ বুখারী : ২৫৫২
সহিহ বুখারীহাদিস নম্বর ২৫৫২
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ. وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ. وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي. وَلْيَقُلْ فَتَاىَ وَفَتَاتِي وَغُلاَمِي ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন এমন কথা না বলে “তোমার প্রভুকে আহার করাও” “তোমার প্রভুকে অজু করাও” “তোমার প্রভুকে পান করাও” আর যেন (দাস ও বাঁদীরা) এরূপ বলে, “আমার মনিব” “আমার অভিভাবক”, তোমাদের কেউ যেন এরূপ না বলে “আমার দাস, আমার দাসী”। বরং বলবে- ‘আমার বালক’ ‘আমার বালিকা’ ‘আমার খাদেম’।
