৪৬/৩২. অধ্যায়ঃ

মদের (মৃৎপাত্র) মটকা ভেঙ্গে ফেলা অথবা মশক ছিদ্র করা যায় কি? যদি কেউ নিজের লাঠি দ্বারা মূর্তি বা ক্রুশ অথবা তবলা অথবা কোন অপ্রয়োজনীয় বস্তু ভেঙ্গে ফেলে (তবে তার হুকুম কী)?

وَأُتِيَ شُرَيْحٌ فِي طُنْبُورٍ كُسِرَ فَلَمْ يَقْضِ فِيهِ بِشَيْءٍশুরাইহ (রহ.)-এর কাছে তম্বুরা ভেঙ্গে ফেলার জন্য মামলা দায়ের করা হলে তিনি এর জন্য কোনো জরিমানার ফায়সালা দেননি।"

গৃহপালিত গাধার গোশত হাদিস: খায়বারের ঘটনার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৭৭

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نِيرَانًا تُوقَدُ يَوْمَ خَيْبَرَ‏.‏ قَالَ ‏"‏ عَلَى مَا تُوقَدُ هَذِهِ النِّيرَانُ ‏"‏‏.‏ قَالُوا عَلَى الْحُمُرِ الإِنْسِيَّةِ‏.‏ قَالَ ‏"‏ اكْسِرُوهَا، وَأَهْرِقُوهَا ‏"‏‏.‏ قَالُوا أَلاَ نُهْرِيقُهَا وَنَغْسِلُهَا قَالَ ‏"‏ اغْسِلُوا ‏"‏‏.‏قَالَ أَبُو عَبْد اللَّهِ كَانَ ابْنُ أَبِي أُوَيْسٍ يَقُولُ الْحُمُرِ الْأَنْسِيَّةِ بِنَصْبِ الْأَلِفِ وَالنُّونِ

সালামা ইবনু আকওয়া (রাঃ) হতে বর্ণিতঃ

নবি (ﷺ) খায়বার যুদ্ধে আগুন প্রজ্বলিত দেখে জিজ্ঞাসা করলেন, এ আগুন কেন জ্বালানো হচ্ছে? সাহাবীগণ বললেন, গৃহপালিত গাধার গোশত রান্নার জন্য। তিনি (ﷺ) বললেন, পাত্রটি ভেঙে দাও এবং গোশত ফেলে দাও। তাঁরা বললেন, আমরা গোশত ফেলে দিয়ে পাত্রটা ধুয়ে নিব কি? তিনি বললেন, ধুয়ে নাও। আবু আবদুল্লাহ (রহঃ) বলেন, ইবনু আবু উয়াইস বললেন, (الإِنْسِيَّةِ) শব্দটি আলিফ ও নুনে যবর হবে।

সহীহ বুখারী হাদিস ২৪৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে খায়বারের দিনে গৃহপালিত গাধার গোশত সম্পর্কে একটি ঘটনা এসেছে। নবী صلى الله عليه وسلم আগুন জ্বলতে দেখে জিজ্ঞেস করেন, এই আগুন কেন জ্বালানো হচ্ছে। সাহাবীরা বলেন, গৃহপালিত গাধার গোশত রান্না হচ্ছে। তখন নবী صلى الله عليه وسلم বলেন, পাত্র ভেঙে দাও এবং গোশত ফেলে দাও। সাহাবীরা জিজ্ঞেস করেন, আমরা কি গোশত ফেলে দিয়ে পাত্র ধুয়ে নিতে পারি? তিনি বলেন, ধুয়ে নাও। এই হাদিসে নিষেধাজ্ঞা জানার পর দ্রুত মানার শিক্ষা আছে। একই সঙ্গে দেখা যায়, পাত্র ভাঙা বাধ্যতামূলক করা হয়নি; ধুয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গৃহপালিত গাধার গোশত, খায়বার, পাত্র ধোয়া—এসব এই হাদিসের মূল কীওয়ার্ড।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গৃহপালিত গাধার গোশত সম্পর্কে নিষেধের ঘটনা এখানে এসেছে।
  • নিষেধ জানার পর সাহাবীরা করণীয় জানতে চেয়েছেন।
  • গোশত ফেলে দিয়ে পাত্র ধুয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
  • শরিয়তের নির্দেশ জানলে তা দ্রুত মানা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন