৪৬/১. অধ্যায়ঃ

অপরাধের শাস্তি।

জান্নাতে প্রবেশের আগে যুলুমের হিসাব: সহিহ বুখারী 2440

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৪০

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، فَيَتَقَاصُّونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا نُقُّوا وَهُذِّبُوا أُذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِيَدِهِ لأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلُّ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا ‏"‏‏.‏ وَقَالَ يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ‏.‏

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিনগণ যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপর তাদের আটকে রাখা হবে। তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা যুলুম ছিল, তার প্রতিশোধ গ্রহণের পরে যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। সেই সত্তার কসম! যাঁর হাতে মুহাম্মদের প্রাণ, নিশ্চয়ই তাদের প্রত্যেকে পৃথিবীতে তার আবাসস্থল যেরূপ চিনত, তার চেয়ে অধিক তার জান্নাতের আবাসস্থল চিনতে পারবে।

সহীহ বুখারী হাদিস ২৪৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপর তাদের আটকে রাখা হবে। সেখানে দুনিয়ায় একে অন্যের প্রতি যে যুলুম ছিল, তার প্রতিশোধ নেওয়া হবে। যখন তারা পরিষ্কার ও পরিশুদ্ধ হয়ে যাবে, তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরপর নবী (صلى الله عليه وسلم) কসম করে বলেন, তারা দুনিয়ায় নিজেদের ঘর যেমন চিনত, তার চেয়েও বেশি জান্নাতের আবাস চিনতে পারবে। এই হাদিস যুলুমের ভয়াবহতা শেখায়। শুধু ইবাদত নয়, মানুষের অধিকারও গুরুত্বপূর্ণ। কারো প্রতি অন্যায় করলে তার হিসাব থেকে মুক্ত হওয়া সহজ বিষয় নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিনদের মধ্যকার যুলুমেরও হিসাব হবে।
  • জান্নাতে প্রবেশের আগে পারস্পরিক অধিকার পরিষ্কার করা হবে।
  • মানুষের হক নষ্ট করা ছোট বিষয় নয়।
  • জান্নাতের আবাস মুমিনরা স্পষ্টভাবে চিনতে পারবে বলে হাদিসে এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন