৪৫/৪. অধ্যায়ঃ

এক বছরের মধ্যে যদি পড়ে থাকা জিনিসের মালিকের দেখা পাওয়া না যায় তবে সেটা যে পেয়েছে তারই হবে।

পড়ে থাকা জিনিসের বিধান: থলে, বাঁধন, ছাগল ও উট

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪২৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ‏.‏ فَقَالَ ‏"‏ اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ صَاحِبُهَا، وَإِلاَّ فَشَأْنَكَ بِهَا ‏"‏‏.‏ قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ ‏"‏ هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏"‏‏.‏ قَالَ فَضَالَّةُ الإِبِلِ قَالَ ‏"‏ مَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ‏"‏‏.‏

যায়দ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পড়ে থাকা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করল, তিনি (ﷺ) বললেন, থলেটি এবং এর বাঁধন চিনে রাখ। তারপর এক বছর যাবৎ এর ঘোষণা দিতে থাক। যদি মালিক আসে (তবে তাকে তা দিয়ে দাও) আর যদি না আসে তবে তা তোমার দায়িত্বে।সে পুনরায় জিজ্ঞেস করল, যদি ছাগল হারিয়ে যায়? তিনি বললেন, সেটা তোমার অথবা তোমার ভাইয়ের নতুবা সেটা নেকড়ের।তারপর সে হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি (ﷺ) বললেন, এতে তোমার কী? এর সাথেই এর পানির পাত্র ও পায়ের ক্ষুর রয়েছে। মালিক তাকে না পাওয়া পর্যন্ত সে পানি পান করবে এবং গাছপালা খাবে।

সহীহ বুখারী হাদিস ২৪২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পড়ে থাকা জিনিস সম্পর্কে জানতে চান। নবী (صلى الله عليه وسلم) বলেন, থলে ও বাঁধন চিনে রাখো, তারপর এক বছর ঘোষণা দাও। মালিক এলে তাকে ফিরিয়ে দাও, আর না এলে তা তোমার দায়িত্বে থাকবে। এরপর হারানো ছাগল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তা তোমার, তোমার ভাইয়ের, নতুবা নেকড়ের। কিন্তু হারানো উট সম্পর্কে তিনি বলেন, এতে তোমার কী? তার পানির পাত্র ও ক্ষুর তার সঙ্গে আছে; মালিক না পাওয়া পর্যন্ত সে পানি পান করবে ও গাছপালা খাবে। হাদিসটি শেখায়, সব হারানো বস্তু এক রকম নয়। জিনিসের অবস্থা, মালিক খোঁজার সুযোগ এবং ক্ষতির ভয়—এসব বিবেচনা করতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পড়ে থাকা জিনিস পেলে তার পরিচয়চিহ্ন মনে রাখতে হবে।
  • মালিককে খুঁজতে এক বছর ঘোষণা দেওয়ার কথা এসেছে।
  • হারানো ছাগল নিরাপত্তার জন্য নেওয়া যেতে পারে।
  • হারানো উটকে বিরক্ত না করে মালিকের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন