৪৫/৩. অধ্যায়ঃ

হারিয়ে যাওয়া ছাগল।

হারানো জিনিস ব্যবহার করলেও আমানত মনে রাখা: সহিহ বুখারী 2428

সহিহ বুখারীহাদিস নম্বর ২৪২৮

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ خَالِدٍ ـ رضى الله عنه ـ يَقُولُ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ فَزَعَمَ أَنَّهُ قَالَ ‏"‏ اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً ‏"‏‏.‏ يَقُولُ يَزِيدُ إِنْ لَمْ تُعْتَرَفِ اسْتَنْفَقَ بِهَا صَاحِبُهَا وَكَانَتْ وَدِيعَةً، عِنْدَهُ‏.‏ قَالَ يَحْيَى فَهَذَا الَّذِي لاَ أَدْرِي أَفِي حَدِيثِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ أَمْ شَىْءٌ مِنْ عِنْدِهِ ـ ثُمَّ قَالَ كَيْفَ تَرَى فِي ضَالَّةِ الْغَنَمِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏"‏‏.‏ قَالَ يَزِيدُ وَهْىَ تُعَرَّفُ أَيْضًا‏.‏ ثُمَّ قَالَ كَيْفَ تَرَى فِي ضَالَّةِ الإِبِلِ قَالَ فَقَالَ ‏"‏ دَعْهَا فَإِنَّ مَعَهَا حِذَاءَهَا وَسِقَاءَهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَجِدَهَا رَبُّهَا ‏"‏‏.‏

যায়দ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ

পড়ে থাকা বস্তু সম্পর্কে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো। রাবীর বিশ্বাস যে, নবী (ﷺ) বললেন, থলেটি এবং তার বাঁধন চিনে রাখ। এরপর এক বছর যাবৎ এর ঘোষণা দিতে থাক। ইয়াজিদ (রহঃ) বলেন, যদি এর সনাক্তকারী না পাওয়া যায়, তবে যে এটা উঠিয়েছে সে খরচ করবে। কিন্তু তার কাছে সেটা আমানত স্বরূপ থাকবে।ইয়াহিয়া (রহঃ) বলেন, আমার জানা নেই যে, এ কথাটা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসের অন্তর্ভুক্ত ছিল, না তিনি নিজ হতে বলেছেন। এরপর সে জিজ্ঞেস করল, হারিয়ে যাওয়া বকরী সম্পর্কে আপনি কী বলেন? নবী (ﷺ) বললেন, এটি নিয়ে নাও। তা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ে বাঘের। ইয়াজিদ (রহঃ) বলেন, এটাও ঘোষণা দেয়া হবে।তারপর আবার সে জিজ্ঞেস করল, হারিয়ে যাওয়া উট সম্পর্কে আপনি কী বলেন? বর্ণনাকারী বলেন, তখন নবী (ﷺ) বলেছেন, এটা ছেড়ে দাও। এর সাথেই রয়েছে পায়ের ক্ষুর ও তার পানির পাত্র। সে নিজেই পানি পান করবে এবং গাছপালা খাবে, যতক্ষণ না এর মালিক একে ফিরে পায়।

সহিহ বুখারী হাদিস ২৪২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে পড়ে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবী (صلى الله عليه وسلم)-এর বক্তব্য হিসেবে এসেছে, থলে ও বাঁধন চিনে রাখতে হবে এবং এক বছর ঘোষণা দিতে হবে। ইয়াজিদ (রহঃ) বলেন, যদি মালিক পাওয়া না যায়, তবে যে পেয়েছে সে তা খরচ করতে পারে, তবে সেটি তার কাছে আমানত হিসেবে থাকবে। ইয়াহিয়া (রহঃ) পরিষ্কার করে বলেন, এই কথাটি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিসের অংশ কি না, নাকি ইয়াজিদ (রহঃ)-এর নিজ কথা—তিনি নিশ্চিত নন। এরপর হারানো বকরী ও উটের বিষয়েও জবাব এসেছে। এই হাদিসের বিশেষ দিক হলো, বর্ণনাকারীর সততা। তিনি যেখানে নিশ্চিত নন, সেখানে তা স্পষ্ট করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লুকাতার থলে ও বাঁধন চিনে রাখা জরুরি।
  • হারানো জিনিসের মালিক খুঁজতে ঘোষণা দেওয়ার শিক্ষা এসেছে।
  • বর্ণনাকারী অনিশ্চিত অংশ আলাদা করে বলেছেন, এটি ইলমে সততার দৃষ্টান্ত।
  • হারানো উটকে তার মালিক পাওয়া পর্যন্ত ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন