৪৩/৪. অধ্যায়ঃ

উট কর্জ নেয়া।

পাওনাদারের অধিকার: ঋণ পরিশোধে সুন্দর আচরণ

সহিহ বুখারীহাদিস নম্বর ২৩৯০

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، بِبَيْتِنَا يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، تَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ أَصْحَابُهُ، فَقَالَ ‏"‏ دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً‏.‏ وَاشْتَرُوا لَهُ بَعِيرًا، فَأَعْطُوهُ إِيَّاهُ ‏"‏‏.‏ وَقَالُوا لاَ نَجِدُ إِلاَّ أَفْضَلَ مِنْ سِنِّهِ‏.‏ قَالَ ‏"‏ اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ‏"‏‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি আল্লাহর রসূল (ﷺ)-এর কাছে তার পাওনা আদায়ের কড়া তাগাদা দিল। সাহাবায়ে কিরাম তাকে শায়েস্তা করতে উদ্যত হলেন। “তাকে ছেড়ে দাও। কেননা, পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে। তার জন্য একটি উট কিনে আন এবং তাকে দিয়ে দাও।”তাঁরা বললেন, “তার উটের চেয়ে বেশি বয়সের উট ছাড়া আমরা পাচ্ছি না।” তিনি বললেন, “সেটিই কিনে তাকে দিয়ে দাও। কারণ, তোমাদের উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে।”

সহিহ বুখারী হাদিস ২৩৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি আল্লাহর রসূল (صلى الله عليه وسلم)-এর কাছে পাওনা আদায়ে কড়া ভাষায় তাগাদা দেন। সাহাবীরা তাকে শাসন করতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তাকে ছেড়ে দাও; পাওনাদারের কথা বলার অধিকার আছে। এরপর তিনি তার জন্য উট কিনে দিতে বলেন। একই বয়সের উট না পাওয়া গেলে বেশি বয়সের উট দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, তোমাদের উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। “পাওনাদারের অধিকার হাদিস” আমাদের শেখায়, ঋণ শুধু টাকা বা জিনিস ফেরত দেওয়া নয়; এতে ধৈর্য, ন্যায় এবং সুন্দর আচরণও আছে। পাওনাদার কড়া হলে আগে তার হক বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাওনাদারের কথা বলার অধিকার আছে।
  • ঋণ পরিশোধে ভালো আচরণ গুরুত্বপূর্ণ।
  • সম্ভব হলে উত্তমভাবে হক আদায় করা প্রশংসনীয়।
  • কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন