৪২/৭. অধ্যায়ঃ

নদী-নালার পানি আটকানো।

পানি বণ্টনের হাদিস: রাসূলের ফয়সালায় সন্তুষ্ট থাকার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৬০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ فَأَبَى عَلَيْهِ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ ‏"‏ اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ ‏"‏‏.‏ فَغَضِبَ الأَنْصَارِيُّ، فَقَالَ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ‏.‏ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏"‏ اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ احْبِسِ الْمَاءَ، حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ‏"‏‏.‏ فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ ‏{‏فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ‏}‏‏.‏

‘আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক আনসারী নবী (ﷺ)-এর সামনে যুবাইর (রাঃ)-এর সঙ্গে হাররার নালার পানির ব্যাপারে ঝগড়া করল যে পানি দ্বারা খেজুর বাগান সিঞ্চন করত। আনসারী বলল, নালার পানি ছেড়ে দিন, যাতে তা (প্রবাহিত থাকে) কিন্তু যুবাইর (রাঃ) তা দিতে অস্বীকার করেন। তারা দুজনে নবী (ﷺ)-এর নিকটে এ নিয়ে বিতর্কে লিপ্ত হলে আল্লাহর রসূল (ﷺ) যুবাইর (রাঃ)-কে বলেন, ‘হে যুবাইর! তোমার জমিনে (প্রথমে) সিঞ্চন করে নাও। এরপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও।’এতে আনসারী অসন্তুষ্ট হয়ে বলল, ‘সে তো আপনার ফুফাতো ভাই।’ এতে আল্লাহর রসূল (ﷺ)-এর চেহারায় অসন্তুষ্টির লক্ষণ প্রকাশ পেল। এরপর তিনি বললেন, ‘হে যুবাইর! তুমি নিজের জমি সিঞ্চন কর। এরপর পানি আটকিয়ে রাখ, যাতে তা বাঁধ পর্যন্ত পৌঁছে।’যুবাইর (রাঃ) বললেন, ‘আল্লাহর কসম! আমার মনে হয়, এ আয়াতটি এ সম্পর্কে নাযিল হয়েছেঃ “তোমার প্রতিপালকের শপথ! তারা মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার আপনার উপর ন্যস্ত না করে”- [সূরা আন-নিসা: ৬৫]।

(২৩৬১, ২৩৬২, ২৭০৮, ৪৫৮৫) (আধুনিক প্রকাশনীঃ ২১৮৭,ইসলামী ফাউন্ডেশনঃ ২২০৪)

সহীহ বুখারী হাদিস ২৩৬০-এর সারসংক্ষেপ

মূল বিষয়: পানি বণ্টন। এই বর্ণনায় যুবাইর (রাঃ) ও এক আনসারীর মধ্যে হাররার নালার পানি নিয়ে বিরোধ দেখা যায়। পানি খেজুর বাগান সেচের কাজে ব্যবহৃত হতো। নবী (صلى الله عليه وسلم) প্রথমে সহজভাবে বলেন, হে যুবাইর, তোমার জমি সেচ দাও, তারপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। কিন্তু আনসারী অসন্তুষ্ট হয়ে এমন কথা বলেন, যাতে নবী (صلى الله عليه وسلم)-এর বিচার নিয়ে আপত্তির ভাব ছিল। এতে নবী (صلى الله عليه وسلم)-এর চেহারায় অসন্তুষ্টির লক্ষণ দেখা যায়। এরপর তিনি যুবাইর (রাঃ)-কে নিজের জমি সেচ দিয়ে বাঁধ পর্যন্ত পানি আটকে রাখার নির্দেশ দেন। হাদিসটি পানি বণ্টন, প্রতিবেশীর অধিকার এবং নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালা মেনে নেওয়ার গুরুত্ব তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানি বণ্টনে ন্যায় ও প্রয়োজনের ক্রম মানা দরকার।
  • প্রতিবেশীর হক আছে, তবে নিজের বৈধ প্রয়োজনও বিবেচিত হয়।
  • নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালায় অসন্তুষ্টি প্রকাশ করা বিপজ্জনক আচরণ।
  • বিবাদে শরিয়তসম্মত বিচার মেনে নেওয়া মুসলিমের দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন