৪২/২. অধ্যায়ঃ

পানি পান সম্পর্কে।

وَقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ ﴾ وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ ﴿ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴾ ﴿ الْأُجَاجُ ﴾ الْمُرُّ ﴿ الْمُزْنُ ﴾ السَّحَابُমহান আল্লাহর বাণী: “আর আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা ঈমান আনবে না?” (আম্বিয়া ৩০)। আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেছেন, “তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ হতে নামিয়ে আন, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?” (ওয়াকিয়াহ ৬৮-৭০)। কিছু লোকের মতে পানি খয়রাত করা ও ওসিয়ত করা জায়েয, তা বণ্টন করা হোক বা না হোক। ﴿ الْأُجَاجُ ﴾ লবণাক্ত ﴿ الْمُزْنُ ﴾ মেঘ।"

ডান দিক আগে: পানীয় পরিবেশনে নবীজির সুন্নাহ

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৫২

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَاةٌ دَاجِنٌ وَهْىَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ، وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنَ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ، فَأَعْطَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ، حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ، وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ‏.‏ فَأَعْطَاهُ الأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ، ثُمَّ قَالَ ‏ "‏ الأَيْمَنَ فَالأَيْمَنَ ‏"‏‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ)-এর জন্য একটি বকরির দুধ দোহন করা হল। তখন তিনি আনাস ইবন মালিক (রাঃ)-এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবন মালিকের বাড়ির কুয়ার পানি মেশানো হল। তারপর পাত্রটি আল্লাহর রসূল (ﷺ)-কে দেওয়া হল। তিনি তা হতে পান করলেন।পাত্রটি তাঁর মুখ হতে আলাদা করার পর তিনি দেখলেন যে, তাঁর বাঁ পাশে আবু বকর (রাঃ) ও ডান পাশে একজন বেদুঈন রয়েছে। পাত্রটি তিনি হয়তো বেদুঈনকে দিয়ে দেবেন এ আশঙ্কায় উমর (রাঃ) বললেন, “হে আল্লাহর রসূল! আবু বকর (রাঃ) আপনারই পাশে, তাঁকে পাত্রটি দিন।” তিনি বেদুঈনকে পাত্রটি দিলেন, যে তাঁর ডান পাশে ছিল। অতঃপর তিনি বললেন, “ডান দিকের লোক বেশি হকদার।”

সহীহ বুখারী হাদিস ২৩৫২-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ডান দিক। এই হাদিসে আনাস (রাঃ)-এর ঘরে নবী (صلى الله عليه وسلم)-এর জন্য দুধ আনা হয়, যাতে কুয়ার পানি মেশানো ছিল। তিনি পান করার পর তাঁর বাঁ পাশে ছিলেন আবু বকর (রাঃ), আর ডান পাশে ছিলেন একজন বেদুঈন। উমর (রাঃ) চাইছিলেন, পাত্রটি আবু বকর (রাঃ)-কে দেওয়া হোক। কিন্তু নবী (صلى الله عليه وسلم) ডান পাশে থাকা বেদুঈনকে পাত্র দেন। তারপর তিনি বলেন, “ডান দিকের লোক বেশি হকদার।” এই হাদিসে মজলিসের আদব, পানীয় পরিবেশনের নিয়ম এবং ডান দিকের অধিকার স্পষ্টভাবে এসেছে। সম্মানিত ব্যক্তি বাঁ পাশে থাকলেও ডান পাশের হককে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানীয় বা কিছু দেওয়ার ক্ষেত্রে ডান দিককে আগে রাখা সুন্নাহ।
  • সম্মানিত ব্যক্তি থাকলেও ডান পাশের হক অগ্রাহ্য করা হয়নি।
  • মজলিসে আদব মানলে ন্যায় ও শৃঙ্খলা থাকে।
  • নবী (صلى الله عليه وسلم) কথার মাধ্যমে ডান দিকের অধিকার পরিষ্কার করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন