৪০/১৫. অধ্যায়ঃ

যখন কোন লোক তার নিয়োজিত প্রতিনিধিকে বলল, এ মাল আপনি যেখানে ভাল মনে করেন খরচ করেন এবং ওয়াকিল বলল, আপনি যা বলেছেন তা আমি শ্রবণ করেছি।

প্রিয় সম্পদ দানের হাদিস: আবু তালহা (রাঃ)-এর বায়রুহা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩১৮

حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ فَلَمَّا نَزَلَتْ { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ وَإِنَّهَا صَدَقَةٌ للهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللهِ فَضَعْهَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم حَيْثُ شِئْتَ فَقَالَ بَخٍ ذَلِكَ مَالٌ رَائِحٌ ذَلِكَ مَالٌ رَائِحٌ قَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا وَأَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ قَالَ أَفْعَلُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِتَابَعَهُ إِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ وَقَالَ رَوْحٌ عَنْ مَالِكٍ رَابِحٌ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

মদীনায় আনসারদের মধ্যে আবু তালহা (রাঃ)-ই সবচেয়ে বেশি ধনী ছিলেন এবং তাঁর সম্পদের মধ্যে বায়রুহা তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ ছিল, এটা মসজিদের (নববী) সম্মুখে অবস্থিত ছিল। আল্লাহর রসূল (ﷺ) তথায় যেতেন এবং এতে যে উৎকৃষ্ট পানি ছিল তা পান করতেন। যখন এ আয়াত নাযিল হলোঃ “তোমরা যা ভালবাস, তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না”— (আল ইমরান (৩) : ৯২)। তখন আবু তালহা (রাঃ) আল্লাহর রসূল (ﷺ)-এর সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রসূল! আল্লাহ তাঁর কিতাবে বলেছেনঃ “তোমরা যা ভালবাস, তা হতে যে পর্যন্ত দান না করবে, সে পর্যন্ত তোমরা প্রকৃত পুণ্য লাভ করবে না” – (আল ইমরান (৩) : ৯২)। আর আমার সম্পদের মধ্যে বায়রুহা আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ। আমি ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। ওর সওয়াব ও প্রতিদান আমি আল্লাহর নিকট প্রত্যাশা করছি। কাজেই হে আল্লাহর রসূল! আপনি ওটাকে যেখানে ভাল মনে করেন, খরচ করেন। নবী (ﷺ) বললেন, বেশ। এ সম্পদ তো প্রস্থানকারী, এ সম্পদ তো চলে যাওয়ার। তুমি এ ব্যাপারে যা বললে, তা আমি শুনলাম এবং এটাই সঙ্গত মনে করি যে, এটা তুমি তোমার আত্মীয়স্বজনদের মধ্যে বণ্টন করে দিবে। আবু তালহা (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমি তাই করব। তারপর আবু তালহা (রাঃ) তাঁর নিকটাত্মীয় ও চাচাত ভাইদের মধ্যে তা বণ্টন করে দিলেন।ইসমাইল (রহঃ) মালিক (রহঃ) হতে অনুরূপ হাদিস বর্ণনায় ইয়াহিয়া (রহঃ)-এর অনুসরণ করেছেন। রাওহ মালিক (রহঃ) হতে বর্ণনা করেছেন, এতে তিনি ‘রায়িহুন’ স্থলে ‘রাবিহুন’ বলেছেন। এর অর্থ হলো লাভজনক।

সহীহ বুখারী হাদিস ২৩১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু তালহা (রাঃ)-এর প্রিয় সম্পদ বায়রুহা বাগানের কথা এসেছে। সেটি মসজিদের সামনে ছিল এবং নবী (صلى الله عليه وسلم) সেখানে যেতেন ও তার ভালো পানি পান করতেন। যখন আয়াত নাযিল হলো যে, প্রিয় জিনিস থেকে ব্যয় না করা পর্যন্ত পুণ্য লাভ করা যায় না, তখন আবু তালহা (রাঃ) তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বলেন, আপনি যেখানে ভালো মনে করেন সেখানে ব্যয় করুন। নবী (صلى الله عليه وسلم) বলেন, এটি লাভজনক সম্পদ, এবং তিনি পরামর্শ দেন যেন তা আত্মীয়স্বজনদের মধ্যে বণ্টন করা হয়। হাদিসটি প্রিয় সম্পদ দান ও আত্মীয়দের প্রতি খেয়ালের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রিয় সম্পদ থেকে দান করা বড় ধরনের আত্মত্যাগের পরিচয়।
  • দান করার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি আশা করা উচিত।
  • আত্মীয়স্বজনদের মধ্যে দান করার গুরুত্ব এখানে দেখা যায়।
  • নবী (صلى الله عليه وسلم) দানের ক্ষেত্রে সুন্দর দিকনির্দেশনা দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন