৩৯/২. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: “যাদের সঙ্গে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে তাদের অংশ দিয়ে দিবে।” (আন-নিসা : ৩৩)
সহিহ বুখারী : ২২৯৪
সহিহ বুখারীহাদিস নম্বর ২২৯৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسٍ رضى الله عنه أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ ". فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي.
আসিম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনার নিকট কি এ হাদিস পৌঁছেছে যে, নবী (ﷺ) বলেছেন, ইসলামে হিলফ (জাহিলি যুগের সহযোগিতা চুক্তি) নেই? তিনি বলেন, নবী (ﷺ) আমার ঘরে কুরাইশ এবং আনসারদের মধ্যে সহযোগিতা চুক্তি সম্পাদন করেছিলেন।
