৩৫/২. অধ্যায়ঃ

নির্দিষ্ট ওজনে অগ্রিম বেচা-কেনা।

গম, যব, কিসমিস ও খেজুরে সলম কেনাবেচার সাহাবী আমল

সহীহ বুখারীহাদিস নম্বর ২২৪২

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي الْمُجَالِدِ،‏.‏ وَحَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْمُجَالِدِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدٌ،، أَوْ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْمُجَالِدِ قَالَ اخْتَلَفَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادِ بْنِ الْهَادِ وَأَبُو بُرْدَةَ فِي السَّلَفِ، فَبَعَثُونِي إِلَى ابْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ فَسَأَلْتُهُ فَقَالَ إِنَّا كُنَّا نُسْلِفُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ وَالزَّبِيبِ، وَالتَّمْرِ‏.‏ وَسَأَلْتُ ابْنَ أَبْزَى فَقَالَ مِثْلَ ذَلِكَ‏.‏

মুহাম্মাদ অথবা ‘আবদুল্লাহ্‌ ইবনু আবুল মুজালিদ (রহঃ) হতে বর্ণিতঃ

আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনু হাদ ও আবু বুরদা (রহঃ)-এর মাঝে সলম কেনাবেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তাঁরা আমাকে ইবনু আবু আওফা (রাঃ)-এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর রসূল (ﷺ), আবু বকর ও উমর (রাঃ)-এর যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরের সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবনু আবযা (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ বলেন।

সহীহ বুখারী হাদিস ২২৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সলম কেনাবেচা নিয়ে সাহাবীদের বাস্তব আমল উঠে এসেছে। আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ ও আবু বুরদা (রহঃ)-এর মাঝে সলম বিষয়ে মতভেদ হলে তাঁরা ইবনু আবু আওফা (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করার জন্য একজনকে পাঠান। ইবনু আবু আওফা (রাঃ) জানান, আল্লাহর রসূল (صلى الله عليه وسلم), আবু বকর ও উমর (রাঃ)-এর যুগে তাঁরা গম, যব, কিসমিস ও খেজুরে সলম করতেন। পরে ইবনু আবযা (রাঃ)-কেও জিজ্ঞেস করা হলে তিনিও একই কথা বলেন। এই বর্ণনা দেখায়, সলম কেনাবেচা সাহাবীদের মাঝে পরিচিত ছিল এবং খাদ্যজাত পণ্যে তা করা হতো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধর্মীয় বিষয়ে মতভেদ হলে জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞেস করা উচিত।
  • সাহাবীরা গম, যব, কিসমিস ও খেজুরে সলম করতেন।
  • একই বিষয়ে একাধিক সাহাবীর বক্তব্য জানা বিষয়কে আরও পরিষ্কার করে।
  • সলম কেনাবেচা বাস্তব লেনদেনের একটি পরিচিত পদ্ধতি ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন