৩৪/৮৫. অধ্যায়ঃ

ব্যবহার উপযোগী হওয়ার আগেই ফল বেচা-কেনার বিবরণ।

ফল পাকার আগে বিক্রি: ঝগড়া এড়ানোর নববী শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ২১৯৩

وَقَالَ اللَّيْثُ عَنْ أَبِي الزِّنَادِ، كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الأَنْصَارِيِّ، مِنْ بَنِي حَارِثَةَ أَنَّهُ حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَايَعُونَ الثِّمَارَ، فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ قَالَ الْمُبْتَاعُ إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ أَصَابَهُ مُرَاضٌ أَصَابَهُ قُشَامٌ ـ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الْخُصُومَةُ فِي ذَلِكَ ‏ "‏ فَإِمَّا لاَ فَلاَ يَتَبَايَعُوا حَتَّى يَبْدُوَ صَلاَحُ الثَّمَرِ ‏"‏‏.‏ كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا لِكَثْرَةِ خُصُومَتِهِمْ‏.‏ وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ لَمْ يَكُنْ يَبِيعُ ثِمَارَ أَرْضِهِ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا فَيَتَبَيَّنَ الأَصْفَرُ مِنَ الأَحْمَرِ‏.‏قَالَ أَبُو عَبْد اللَّهِ رَوَاهُ عَلِيُّ بْنُ بَحْرٍ حَدَّثَنَا حَكَّامٌ حَدَّثَنَا عَنْبَسَةُ عَنْ زَكَرِيَّاءَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ عُرْوَةَ عَنْ سَهْلٍ عَنْ زَيْدٍ

লাইস (রহঃ) যাইদ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ)-এর সময়ে লোকেরা (গাছের) ফলের বেচা-কেনা করত। আবার যখন লোকদের ফল পাড়ার এবং তাদের মূল্য দেয়ার সময় হত, তখন ক্রেতা ফলে পোকা ধরেছে, নষ্ট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে এসব অনিষ্টকারী আপদের কথা উল্লেখ করে ঝগড়া করত। তখন এ ব্যাপারে আল্লাহর রসূল (ﷺ)-এর নিকটে অনেক অভিযোগ পেশ হতে লাগল, তখন তিনি বললেন, তোমরা যদি এ ধরণের বেচা কেনা বাদ দিতে না চাও তবে ফলের উপযোগিতা প্রকাশ পাবার পর তার বেচা কেনা করবে। অনেক অভিযোগ উত্থাপিত হবার কারণে তিনি এ কথাটি পরামর্শ স্বরূপ বলেছেন।রাবী বলেন, খারিজা ইবন যায়দ (রহঃ) আমাকে বলেছেন যে, যায়দ ইবন সাবিত (রাঃ) সুরাইয়া তারা উদিত হবার পর ফলের হলুদ ও লালচে রঙের পূর্ণ প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁর বাগানের ফল বিক্রি করতেন না। আবু আব্দুল্লাহ (ইমাম বুখারি (রহঃ)) বলেন, আলি ইবন বাহর (রহঃ) যায়দ (রাঃ) হতে এ হাদিস বর্ণনা করেছেন।

সহিহ বুখারী হাদিস ২১৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ফলের উপযোগিতা প্রকাশের আগে বিক্রি না করা। বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময়ে লোকেরা গাছের ফল বেচাকেনা করত। পরে ফল পাড়ার ও মূল্য দেওয়ার সময় ক্রেতা বলত—ফলে পোকা ধরেছে, নষ্ট হয়েছে, শুকিয়ে গেছে। এসব কারণে অনেক ঝগড়া নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসতে লাগল। তখন তিনি বললেন, যদি এমন বেচাকেনা ছাড়তে না চাও, তবে ফলের উপযোগিতা প্রকাশের পর বিক্রি করো। বর্ণনায় এটিকে অনেক অভিযোগের কারণে দেওয়া পরামর্শ বলা হয়েছে। পরে যায়দ ইবন সাবিত (রাঃ)-এর আমলের কথাও এসেছে—তিনি রঙ পরিষ্কার না হওয়া পর্যন্ত বাগানের ফল বিক্রি করতেন না। হাদিসটি ফল ব্যবসায় ধৈর্য, স্পষ্টতা এবং ঝগড়া কমানোর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপরিণত ফল বিক্রিতে পরে ঝগড়া তৈরি হতে পারে।
  • ফলের উপযোগিতা দেখা পর্যন্ত অপেক্ষা করা নিরাপদ।
  • লেনদেনে পণ্যের অবস্থা পরিষ্কার হলে অভিযোগ কমে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন