৩৪/৬২. অধ্যায়ঃ

ছোঁয়ার মাধ্যমে কেনা-বেচা করা

وَقَالَ أَنَسٌ نَهَى عَنْهُ النَّبِيُّ ﷺআনাস (রা.) বলেন, নবী (ﷺ) এরূপ বেচা-কেনা হতে নিষেধ করেছেন।"

মুনাবাযা ও মুলামাসা বিক্রয়: না দেখে কেনাবেচা নিষেধ

সহিহ বুখারীহাদিস নম্বর ২১৪৪

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُنَابَذَةِ، وَهْىَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ بِالْبَيْعِ إِلَى الرَّجُلِ، قَبْلَ أَنْ يُقَلِّبَهُ، أَوْ يَنْظُرَ إِلَيْهِ، وَنَهَى عَنِ الْمُلاَمَسَةِ، وَالْمُلاَمَسَةُ لَمْسُ الثَّوْبِ لاَ يَنْظُرُ إِلَيْهِ‏.‏

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) মুনাবাযা পদ্ধতিতে ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। তা হল, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা কাপড়টি উল্টানো পাল্টানো অথবা দেখে নেয়ার আগেই বিক্রেতা কর্তৃক তা ক্রেতার দিকে নিক্ষেপ করা। আর তিনি মুলামাসা পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করতেও নিষেধ করেছেন। মুলামাসা হল কাপড়টি না দেখে স্পর্শ করা (এতেই বেচা-কেনা সম্পন্ন হয়েছে বলে গণ্য হতো)।

সহিহ বুখারী হাদিস ২১৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) দুই ধরনের বেচাকেনা নিষেধ করেছেন—মুনাবাযা এবং মুলামাসা। মুনাবাযা হলো, ক্রেতা কাপড়টি উল্টে-পাল্টে দেখা বা পরীক্ষা করার আগেই বিক্রেতা তা তার দিকে ছুড়ে দেয়, আর সেটাকেই বিক্রি ধরে নেওয়া হয়। মুলামাসা হলো, কাপড় না দেখে শুধু স্পর্শ করলেই কেনাবেচা সম্পন্ন হয়ে গেছে বলে ধরা। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, ক্রেতার দেখার, বোঝার এবং যাচাই করার সুযোগ থাকা জরুরি। পণ্য না দেখে কেনা, পরীক্ষা ছাড়া বিক্রি এবং অস্পষ্ট শর্তে লেনদেন—এসব থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। মুনাবাযা মুলামাসা হাদিস বাজারে ন্যায়, স্বচ্ছতা ও সচেতনতার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পণ্য না দেখে বা না বুঝে কেনাবেচা করা উচিত নয়।
  • ক্রেতাকে পণ্য যাচাই করার সুযোগ দেওয়া দরকার।
  • স্পর্শ বা নিক্ষেপের মতো অস্পষ্ট পদ্ধতিতে লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন