৩৪/৫৭. অধ্যায়ঃ
কোন বস্তু বা জন্তু ক্রয় করার আগে বিক্রেতার নিকট তা রেখে বিক্রয় করা অথবা হস্তগত করার আগে এর মৃত্যু হওয়া।
وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَا أَدْرَكَتِ الصَّفْقَةُ حَيًّا مَجْمُوعًا فَهُوَ مِنَ الْمُبْتَاعِইবন ‘উমার (রা.) বলেন, যদি বিক্রয়কালে পশু জীবিত ও যথাযথ অবস্থায় থাকে (এবং পরে তার কোনো ক্ষতি হয়) তবে তা ক্রেতার মাল নষ্ট হয়েছে বলে গণ্য হবে।"
হিজরতের প্রস্তুতি: আবু বকর রা.-এর সঙ্গ ও মূল্য দিয়ে উটনী গ্রহণ
সহীহ বুখারী : ২১৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২১৩৮
حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَقَلَّ يَوْمٌ كَانَ يَأْتِي عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ يَأْتِي فِيهِ بَيْتَ أَبِي بَكْرٍ أَحَدَ طَرَفَيْ النَّهَارِ فَلَمَّا أُذِنَ لَهُ فِي الْخُرُوجِ إِلَى الْمَدِينَةِ لَمْ يَرُعْنَا إِلاَّ وَقَدْ أَتَانَا ظُهْرًا فَخُبِّرَ بِهِ أَبُو بَكْرٍ فَقَالَ مَا جَاءَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ لأَمْرٍ حَدَثَ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ لأَبِي بَكْرٍ أَخْرِجْ مَنْ عِنْدَكَ قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّمَا هُمَا ابْنَتَايَ يَعْنِي عَائِشَةَ وَأَسْمَاءَ قَالَ أَشَعَرْتَ أَنَّهُ قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ قَالَ الصُّحْبَةَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الصُّحْبَةَ قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ عِنْدِي نَاقَتَيْنِ أَعْدَدْتُهُمَا لِلْخُرُوجِ فَخُذْ إِحْدَاهُمَا قَالَ قَدْ أَخَذْتُهَا بِالثَّمَنِ
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
এমন দিন খুব কমই গিয়েছে, যে দিন সকালে বা বিকালে নবী (ﷺ) (আমার পিতা) আবু বকর (রাঃ)-এর ঘরে আসেন নি। যখন তাঁকে (আল্লাহর পক্ষ হতে) মদীনার উদ্দেশ্যে বের হওয়ার অনুমতি দেয়া হল, তখন তিনি একদিন দুপুরের সময় আগমন করায় আমরা শঙ্কিত হয়ে পড়লাম। আবু বকর (রাঃ)-কে এ সংবাদ জানানো হলে তিনি বলে উঠলেন, নবী (ﷺ) বিশেষ কোন ঘটনার কারণেই অসময়ে আগমন করেছেন।যখন নবী (ﷺ) প্রবেশ করলেন তখন তিনি আবু বকর (রাঃ)-কে বললেন, যারা তোমার কাছে আছে তাদের সরিয়ে দাও। আবু বকর (রাঃ) বললেন হে আল্লাহর রসূল! এরা তো আমার দুই কন্যা আয়িশা ও আসমা। তিনি বললেন, তুমি কি জান আমাকে তো বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে? আবু বকর (রাঃ) বললেন, আপনার সফরসঙ্গী হওয়া আমার কাম্য হে আল্লাহর রসূল! তিনি বললেন, হ্যাঁ, তুমি আমার সফরসঙ্গী হবে।আবু বকর (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমার কাছে দুটি উটনী রয়েছে, যা আমি হিজরতের জন্য প্রস্তুত রেখেছি। এর একটি আপনি গ্রহণ করুন। তিনি বললেন, আমি মূল্যের বিনিময়ে তা গ্রহণ করলাম।
(৪৭৬) (আধুনিক প্রকাশনীঃ ১৯৯০,ইসলামী ফাউন্ডেশনঃ ২০০৫)
সহীহ বুখারী হাদিস ২১৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে হিজরতের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের বর্ণনা এসেছে। আয়িশা রা. বলেন, নবী صلى الله عليه وسلم প্রায় প্রতিদিন সকালে বা বিকালে আবু বকর রা.-এর ঘরে আসতেন। কিন্তু একদিন দুপুরে তিনি এলে সবাই বুঝলেন, নিশ্চয়ই বিশেষ কোনো বিষয় ঘটেছে। নবী صلى الله عليه وسلم ঘরে ঢুকে আবু বকর রা.-কে বললেন, যারা কাছে আছে তাদের সরিয়ে দিতে। আবু বকর রা. জানালেন, তারা তাঁর দুই কন্যা আয়িশা ও আসমা। তখন নবী صلى الله عليه وسلم জানান, তাঁকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রা. তাঁর সফরসঙ্গী হতে চান, নবী صلى الله عليه وسلم তা মঞ্জুর করেন। আবু বকর রা. প্রস্তুত রাখা দুটি উটনীর একটি দিতে চাইলে নবী صلى الله عليه وسلم বলেন, তিনি সেটি মূল্যের বিনিময়ে নেবেন। এতে প্রস্তুতি, সঙ্গ এবং লেনদেনের স্বচ্ছতা দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিজরতের জন্য প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়টি বর্ণনায় এসেছে।
- আবু বকর রা. নবী صلى الله عليه وسلم-এর সফরসঙ্গী হতে আগ্রহী ছিলেন।
- নবী صلى الله عليه وسلم উপহারস্বরূপ উটনী না নিয়ে মূল্য দিয়ে গ্রহণ করেন।
- গুরুত্বপূর্ণ কাজে গোপনীয়তা ও সতর্কতা রাখা যেতে পারে।
