৩৪/৪১. অধ্যায়ঃ
দ্রব্যসামগ্রীর মালিক মূল্য বলার অধিক হকদার।
সহিহ বুখারী : ২১০৬
সহিহ বুখারীহাদিস নম্বর ২১০৬
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ ". وَفِيهِ خِرَبٌ وَنَخْلٌ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বললেন, হে বনু নাজ্জার! আমাকে তোমাদের বাগানের মূল্য বল। বাগানটিতে ঘরের ভাঙাচোরা অংশ ও খেজুর গাছ ছিল।
