৩৪/২৮. অধ্যায়ঃ
স্বর্ণকারদের ব্যাপারে যা বলা হয়েছে।
وَقَالَ طَاوُسٌ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ النَّبِيُّ ﷺ لَا يُخْتَلَى خَلَاهَا وَقَالَ الْعَبَّاسُ إِلَّا الْإِذْخِرَ فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَبُيُوتِهِمْ فَقَالَ إِلَّا الْإِذْخِرَতাউস (রহ.) ইবন ‘আব্বাস (রা.) হতে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, মক্কার কাঁচা ঘাস কাটা যাবে না। ‘আব্বাস (রা.) বললেন, কিন্তু ইযখির ঘাস ব্যতীত। কেননা তা মক্কাবাসীদের কর্মকারদের ও তাদের ঘরের কাজে ব্যবহৃত হয়। নবী (ﷺ) বলেন, আচ্ছা ইযখির ঘাস ব্যতীত।"
মক্কার হারাম: গাছ, ঘাস, শিকার ও হারানো জিনিসের বিধান
সহীহ বুখারী : ২০৯০
সহীহ বুখারীহাদিস নম্বর ২০৯০
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ، وَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ لأَحَدٍ بَعْدِي، وَإِنَّمَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ يُلْتَقَطُ لُقَطَتُهَا إِلاَّ لِمُعَرِّفٍ ". وَقَالَ عَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِلاَّ الإِذْخِرَ لِصَاغَتِنَا وَلِسُقُفِ بُيُوتِنَا. فَقَالَ " إِلاَّ الإِذْخِرَ ". فَقَالَ عِكْرِمَةُ هَلْ تَدْرِي مَا يُنَفَّرُ صَيْدُهَا هُوَ أَنْ تُنَحِّيَهُ مِنَ الظِّلِّ، وَتَنْزِلَ مَكَانَهُ. قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ خَالِدٍ لِصَاغَتِنَا وَقُبُورِنَا.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) (মক্কা বিজয়ের দিন) বলেন, আল্লাহ তা’আলা মক্কায় (রক্তপাত) হারাম করে দিয়েছেন। আমার আগেও কারো জন্য মক্কা হালাল করা হয়নি এবং আমার পরেও কারো জন্য হালাল করা হবে না। আমার জন্য শুধুমাত্র দিনের কিছু অংশে মক্কায় (রক্তপাত) হালাল হয়েছিল [৫]। মক্কার কোন ঘাস কাটা যাবে না, কোন গাছ কাটা যাবে না। কোন শিকারকে তাড়ানো যাবে না। ঘোষণাকারী ব্যতিত কেউ মক্কার জমিনে পড়ে থাকা মাল উঠাতে পারবে না।আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) বললেন, কিন্তু ইযখির ঘাস, যা আমাদের স্বর্ণকারদের ও আমাদের ঘরের ছাদের জন্য ব্যবহৃত তা ব্যতীত। নবী (ﷺ) বললেন, ইযখির ঘাস ব্যতীত।রাবী ইকরিমা (রহঃ) বলেন, তুমি জানো শিকার তাড়ানোর অর্থ কী? তা হল, ছায়ায় অবস্থানরত শিকারকে তাড়িয়ে তার স্থানে নিজে বসা। আবদুল ওয়াহহাব (রহঃ) সূত্রে বলেছেন, আমাদের স্বর্ণকারদের জন্য ও আমাদের কবরের জন্য।
[৫] নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য মক্কাকে একদিনের কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল- মক্কা বিজয়ের দিন।
সহীহ বুখারী হাদিস ২০৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কার বিশেষ মর্যাদা ও সীমার কথা এসেছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ মক্কায় রক্তপাত হারাম করেছেন। তাঁর আগে কারও জন্য তা হালাল ছিল না, তাঁর পরেও কারও জন্য হালাল হবে না। তাঁর জন্য দিনের কিছু অংশে তা হালাল করা হয়েছিল। এরপর মক্কার ঘাস কাটা, গাছ কাটা, শিকার তাড়ানো এবং হারানো মাল ওঠানোর ব্যাপারে নিষেধ এসেছে। হারানো জিনিস শুধু ঘোষণাকারী নিতে পারে, যাতে মালিকের কাছে পৌঁছানো যায়। আব্বাস (রাঃ) ইযখির ঘাসের দরকারের কথা বললে নবী (صلى الله عليه وسلم) সেটিকে ব্যতিক্রম করেন। ইকরিমা (রহঃ) শিকার তাড়ানোর অর্থও বুঝিয়েছেন। এই হাদিস মক্কার সম্মান রক্ষা, প্রাণী ও পরিবেশের প্রতি সাবধানতা এবং মানুষের সম্পদের হক রক্ষার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কার হারাম সীমার বিশেষ সম্মান আছে।
- মক্কার গাছ, ঘাস ও শিকার নিয়ে সাবধান থাকতে বলা হয়েছে।
- হারানো জিনিস মালিকের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে নেওয়া যায়।
- প্রয়োজনের কারণে ইযখির ঘাসের ব্যতিক্রম করা হয়েছে।
