৩৪/২৫. অধ্যায়ঃ
সুদখোরের গুনাহ সম্পর্কে আল্লাহ তা'আলার বাণীঃ
لِقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ﴾ قَالَ ابْنُ عَبَّاسٍ هَذِهِ آخِرُ آيَةٍ نَزَلَتْ عَلَى النَّبِيِّ ﷺ“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে, তা ছেড়ে দাও। অতঃপর যদি তোমরা না কর তবে যুদ্ধের ঘোষণা শুনে নাও আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে; আর যদি তোমরা তাওবা কর, তবে তোমরা প্রাপ্ত হবে তোমাদের মূলধন; আর তোমরা কারো প্রতি যুলুম করতে পারবে না, আর কেউ তোমাদের প্রতি যুলুম করতে পারবে না।” (আল-বাকারা (২) : ২৭৮-২৮১)ইবন ‘আব্বাস (রা.) বলেন, এটিই শেষ আয়াত, যা নবী (ﷺ)-এর উপর নাযিল হয়েছে।"
নিষিদ্ধ উপার্জন: কুকুরের মূল্য, রক্তের মূল্য ও সুদের হাদিস
সহীহ বুখারী : ২০৮৬
সহীহ বুখারীহাদিস নম্বর ২০৮৬
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ أَبِي اشْتَرَى عَبْدًا حَجَّامًا، فَسَأَلْتُهُ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَثَمَنِ الدَّمِ، وَنَهَى عَنِ الْوَاشِمَةِ وَالْمَوْشُومَةِ، وَآكِلِ الرِّبَا، وَمُوكِلِهِ، وَلَعَنَ الْمُصَوِّرَ.
আওন ইব্নু আবূ জুহাইফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতাকে দেখেছি, তিনি এক গোলাম ক্রয় করেন যে শিঙ্গা লাগানোর কাজ করত। তিনি তাঁর শিঙ্গার যন্ত্রপাতি সম্পর্কে নির্দেশ দিলেন এবং তা ভেঙে ফেলা হল। আমি এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (ﷺ) কুকুরের মূল্য এবং রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন, আর দেহে দাগ দেয়া ও নেয়া হতে নিষেধ করেছেন। সুদ খাওয়া ও খাওয়ানো নিষেধ করেছেন আর ছবি অঙ্কনকারীর উপর লা‘নত করেছেন।
[৪] রক্ত মোক্ষণ করে পারিশ্রমিক গ্রহণ করার অবৈধতা পরবর্তীতে উল্লেখিত হাদীস দ্বারা বাতিল হয়ে গেছে। চিত্র অঙ্কনকারী বলতে জীবসম্পন্ন প্রাণীর চিত্র অঙ্কনকারী বুঝানো হয়েছে যা অন্য হাদীস দ্বারা আমরা জানতে পারি। কোন প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম। (হাদীস নং ২১০৫)
সহীহ বুখারী হাদিস ২০৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি নিষিদ্ধ কাজ ও আয়ের কথা একসঙ্গে এসেছে। বর্ণনাকারী তাঁর পিতাকে এক শিঙ্গা লাগানো গোলাম কেনার পর তার যন্ত্রপাতি ভেঙে ফেলতে দেখেন। জিজ্ঞেস করলে তিনি নবী (صلى الله عليه وسلم)-এর নিষেধের কথা জানান। নবী (صلى الله عليه وسلم) কুকুরের মূল্য ও রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন। দেহে দাগ দেওয়া এবং দাগ গ্রহণ করাও নিষেধ করেছেন। সুদ খাওয়া ও সুদ খাওয়ানো নিষেধ করেছেন। এছাড়া ছবি অঙ্কনকারীর ওপর লা‘নতের কথাও এসেছে। এই হাদিস আমাদের শেখায়, অর্থ আয়ের সব পথ বৈধ নয়। কোনো কাজ সমাজে প্রচলিত হলেই তা গ্রহণযোগ্য হয়ে যায় না। মুসলিমের আয়, পেশা ও কাজকে নববী নির্দেশনার সঙ্গে মিলিয়ে দেখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিষিদ্ধ পণ্য বা কাজের বিনিময়ে আয় করা থেকে বাঁচতে হবে।
- সুদ খাওয়া ও সুদ খাওয়ানো দুটিই নিষিদ্ধ হিসেবে এসেছে।
- শরীরের দাগ দেওয়া ও নেওয়ার ব্যাপারে হাদিসে নিষেধ আছে।
- পেশা ও আয়ের ক্ষেত্রে দ্বীনের সীমা মানা জরুরি।
