৩৪/৩. অধ্যায়ঃ
মুতাশাবিহাত বা সন্দেহজনক বিষয়সমূহের বিশ্লেষণ।
وَقَالَ حَسَّانُ بْنُ أَبِي سِنَانٍ مَا رَأَيْتُ شَيْئًا أَهْوَنَ مِنَ الْوَرَعِ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَহাসসান ইবন আবূ সিনান (রহ.) বলেন, আমি পরহেযগারী হতে বেশী সহজ কাজ দেখতে পাইনি। (তা হলো) যা তোমার কাছে সন্দেহযুক্ত মনে হয়, তা পরিত্যাগ করে সন্দেহমুক্ত কাজ কর।"
শিকার করার বিধান: তীর, কুকুর ও বিসমিল্লাহর হাদিস
সহিহ বুখারী : ২০৫৪
সহিহ বুখারীহাদিস নম্বর ২০৫৪
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ فَقَالَ " إِذَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْ، وَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ، فَإِنَّهُ وَقِيذٌ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُرْسِلُ كَلْبِي وَأُسَمِّي، فَأَجِدُ مَعَهُ عَلَى الصَّيْدِ كَلْبًا آخَرَ لَمْ أُسَمِّ عَلَيْهِ، وَلاَ أَدْرِي أَيُّهُمَا أَخَذَ. قَالَ " لاَ تَأْكُلْ، إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى الآخَرِ ".
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে পার্শ্বফলাবিহীন তীর (দ্বারা শিকার) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, যদি তীরের ধারালো পার্শ্ব আঘাত করে, তবে সে (শিকারকৃত জানোয়ারের গোশত) খাবে, আর যদি এর ধারহীন পার্শ্বের আঘাতে মারা যায়, তবে তা খাবে না। কেননা তা প্রহারের মৃত, যবহকৃত নয়।আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি বিসমিল্লাহ পড়ে আমার (শিকারি) কুকুর ছেড়ে দিয়ে থাকি। পরে তার সাথে শিকারের কাছে (অনেক সময়) অন্য কুকুর দেখতে পাই যার উপর আমি বিসমিল্লাহ পড়িনি এবং আমি জানি না, উভয়ের মধ্যে কে শিকার ধরেছে। তিনি বললেন, তুমি তা খাবে না। তুমি তো তোমার কুকুরের উপর বিসমিল্লাহ পড়েছ, অন্যটির উপর পড়নি।
সহিহ বুখারী হাদিস ২০৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদি ইবন হাতিম (রাঃ) শিকার সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-কে প্রশ্ন করেন। পার্শ্বফলাবিহীন তীর যদি ধারালো দিক দিয়ে আঘাত করে, তবে শিকার খাওয়া যাবে; কিন্তু ধারহীন দিকের আঘাতে মরলে তা খাওয়া যাবে না, কারণ তা প্রহারে মৃত। এরপর তিনি বলেন, আমি বিসমিল্লাহ পড়ে আমার শিকারি কুকুর ছাড়ি, কিন্তু শিকারের কাছে অন্য কুকুরও পাই, যার উপর বিসমিল্লাহ পড়িনি। নবী (صلى الله عليه وسلم) বলেন, তা খেও না; তুমি তোমার কুকুরের উপর আল্লাহর নাম নিয়েছ, অন্যটির উপর নাওনি। হাদিসটি শিকার, যবহ এবং বিসমিল্লাহ বিষয়ে সতর্কতা শেখায়। যেখানে কারণ পরিষ্কার নয়, সেখানে খাবারের বিষয়ে সাবধান থাকা বলা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিকারে আঘাতের ধরন খাবার হালাল হওয়ায় প্রভাব ফেলতে পারে।
- শিকারি কুকুর ছাড়ার সময় আল্লাহর নাম নেওয়া গুরুত্বপূর্ণ।
- যে শিকার কে ধরেছে তা অস্পষ্ট হলে না খাওয়ার নির্দেশ এসেছে।
