৩৩/১১. অধ্যায়ঃ
ইতিকাফরত স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা করা।
ইতিকাফে সাফিয়া (রাঃ)-এর ঘটনা ও সন্দেহ দূর করার শিক্ষা
সহীহ বুখারী : ২০৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২০৩৮
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ ـ رضى الله عنهما ـ أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامٌ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، وَعِنْدَهُ أَزْوَاجُهُ، فَرُحْنَ، فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ " لاَ تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ ". وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَهَا، فَلَقِيَهُ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَنَظَرَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم " تَعَالَيَا، إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ". قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا ".
‘আলী ইব্নু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণী সাফিয়া (রাঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) (ই‘তিকাফ অবস্থায়) মসজিদে অবস্থান করছিলেন, ঐ সময় তাঁর নিকট তাঁর সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন। তাঁরা যাওয়ার জন্য রওয়ানা হন। তিনি [আল্লাহর রসূল (ﷺ)] সাফিয়া বিনতে হুয়াইয় (রাঃ)-কে বললেন: তুমি তাড়াতাড়ি করো না।আমি তোমার সাথে যাব। তাঁর [সাফিয়া (রাঃ)]-এর ঘর ছিল উসামার বাড়িতে।এরপর নবী (ﷺ) তাঁকে সঙ্গে করে বের হলেন। এমতাবস্থায় দুইজন আনসার ব্যক্তির সাক্ষাৎ ঘটলে তারা নবী (ﷺ)-কে দেখে (দ্রুত) আগে বেড়ে গেলেন। নবী (ﷺ) তাদের দুইজনকে বললেন: তোমরা এদিকে আসো। এটা সাফিয়া বিনতে হুয়াইয়। তাঁরা দুইজন বলে উঠলেন, ‘সুবহানাল্লাহ হে আল্লাহর রসূল! তিনি বললেন: শয়তান মানুষের শরীরে রক্তের মত চলাফেরা করে। আমি আশঙ্কা করলাম যে, সে তোমাদের মনে কিছু সন্দেহ ঢুকিয়ে দিবে।
সহীহ বুখারী হাদিস ২০৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাফিয়া (রাঃ)-এর সঙ্গে নবী (صلى الله عليه وسلم)-এর একটি ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) ইতিকাফ অবস্থায় মসজিদে ছিলেন এবং তাঁর সহধর্মিণীগণ তাঁর কাছে ছিলেন। তারা চলে যেতে চাইলে নবী (صلى الله عليه وسلم) সাফিয়া (রাঃ)-কে বললেন, তাড়াহুড়া করো না, আমি তোমার সঙ্গে যাব। এরপর তিনি সাফিয়া (রাঃ)-কে সঙ্গে নিয়ে বের হলেন। পথে দুই আনসার ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-কে দেখে আগে বাড়তে লাগলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁদের ডাকলেন এবং বললেন, এটা সাফিয়া বিনতে হুয়াইয়। তাঁরা বিস্মিত হলে তিনি বললেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলে; তিনি আশঙ্কা করেছিলেন, তাদের মনে সন্দেহ ঢুকতে পারে। হাদিসটি স্বচ্ছ আচরণ, সন্দেহ দূর করা এবং ইতিকাফে পরিবারের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইতিকাফ অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর কাছে তাঁর সহধর্মিণীগণ এসেছিলেন।
- নবী (صلى الله عليه وسلم) সাফিয়া (রাঃ)-কে পৌঁছে দিতে গিয়েছিলেন।
- সন্দেহের আশঙ্কা হলে পরিচয় পরিষ্কার করা উচিত।
- শয়তান মানুষের মনে সন্দেহ ঢোকাতে পারে—এ ব্যাপারে সতর্ক থাকা দরকার।
