৩১/১. অধ্যায়ঃ
কিয়ামে রমজান- এর (রমজানে তারাবীর সালাতের) গুরুত্ব।
তারাবীহ জামাত: উমর (রাঃ)-এর সুন্দর ব্যবস্থা
সহীহ বুখারী : ২০১০
সহীহ বুখারীহাদিস নম্বর ২০১০
وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ لَيْلَةً فِي رَمَضَانَ، إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلاَتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلاَءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ. ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ، ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ قَارِئِهِمْ، قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ، وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِي يَقُومُونَ. يُرِيدُ آخِرَ اللَّيْلِ، وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ.
‘আবদুর রাহমান ইবনু ‘আবদ আল-ক্বারী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি রমজানের এক রাতে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে মসজিদে নাবাবীতে গিয়ে দেখি যে, লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত। কেউ একাকী সালাত আদায় করছে আবার কোন ব্যক্তি সালাত আদায় করছে এবং ইক্তিদা করে একদল লোক সালাত আদায় করছে। উমর (রাঃ) বললেন, আমি মনে করি যে, এই লোকদের যদি আমি একজন কারীর (ইমামের) পিছনে জমা করে দেই, তবে তা উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর পিছনে সকলকে জমা করে দিলেন।পরে আর এক রাতে আমি তাঁর [উমর (রাঃ)] সাথে বের হই। তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। উমর (রাঃ) বললেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা! তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাক তা রাতের ঐ অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় কর, এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথমভাগে লোকেরা সালাত আদায় করত।
সহীহ বুখারী হাদিস ২০১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রমজানের রাতে মসজিদে তারাবির সালাতের একটি ঘটনা এসেছে। উমর ইবনুল খাত্তাব (রাঃ) দেখলেন, মানুষ এলোমেলোভাবে সালাত আদায় করছে। কেউ একা পড়ছে, আবার কেউ একজনের পিছনে ছোট একটি দল নিয়ে পড়ছে। তিনি মনে করলেন, সবাইকে একজন কারীর পিছনে জমা করলে তা উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর পিছনে সবাইকে একত্র করলেন। পরে তিনি মানুষকে ইমামের সঙ্গে সালাত আদায় করতে দেখে এই ব্যবস্থাকে সুন্দর বললেন। তিনি আরও বলেন, রাতের যে অংশে তারা ঘুমায়, অর্থাৎ শেষ রাত, তা প্রথম ভাগের চেয়ে উত্তম। এই হাদিস ‘তারাবীহ জামাত’, ‘উমর রাঃ তারাবীহ’ এবং ‘রমজানের রাতের সালাত’ বিষয়ে গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রমজানের রাতে সালাতের জন্য মানুষকে একজন ইমামের পিছনে একত্র করা হয়েছিল।
- উমর (রাঃ) তারাবির জামাতকে সুন্দর ব্যবস্থা হিসেবে দেখেছেন।
- শেষ রাতের ইবাদতের উত্তমতার কথা এই বর্ণনায় এসেছে।
