৩০/৪৮. অধ্যায়ঃ
সওমে বিসাল (বিরামহীন সওম)।
وَمَنْ قَالَ لَيْسَ فِي اللَّيْلِ صِيَامٌ لِقَوْلِهِ تَعَالَى ﴿ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ﴾ وَنَهَى النَّبِيُّ ﷺ عَنْهُ رَحْمَةً لَهُمْ وَإِبْقَاءً عَلَيْهِمْ وَمَا يُكْرَهُ مِنَ التَّعَمُّقِআল্লাহ তা‘আলার বাণী: “রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর” (আল-বাকারা: ১৮৭)। এর পরিপ্রেক্ষিতে রাতে সওম পালন করা যাবে না বলে যিনি অভিমত ব্যক্ত করেছেন, নবী (ﷺ) উম্মতের উপর দয়াপরবশ হয়েও তাদের স্বাস্থ্য রক্ষার খাতিরে সওমে বিসাল হতে নিষেধ করেছেন এবং কোনো বিষয়ে বাড়াবাড়ি করা নিন্দনীয়।"
সাওমে বিসাল করতে চাইলে সাহরির সময় পর্যন্ত সীমা
সহিহ বুখারী : ১৯৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯৬৩
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللهِ بْنِ خَبَاب عَنْ أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تُوَاصِلُوا فَأَيُّكُمْ إِذَا أَرَادَ أَنْ يُوَاصِلَ فَلْيُوَاصِلْ حَتَّى السَّحَرِ قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَبِيتُ لِي مُطْعِمٌ يُطْعِمُنِي وَسَاقٍ يَسْقِينِ
আবূ সা’ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছেন যে, তোমরা সাওমে বিসাল পালন করবে না। তোমাদের কেউ সাওমে বিসাল করতে চাইলে সে যেন সাহরির সময় পর্যন্ত করে। লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আপনি যে সাওমে বিসাল পালন করেন? তিনি বললেনঃ আমি তোমাদের মত নই, আমি রাত্রি যাপন করি এরূপ অবস্থায় যে, আমার জন্য একজন খাদ্য পরিবেশনকারী থাকেন যিনি আমাকে আহার করান এবং একজন পানীয় পরিবেশনকারী আমাকে পান করান।
সহিহ বুখারী হাদিস ১৯৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) প্রথমে বলেছেন, তোমরা সাওমে বিসাল পালন করবে না। এরপর বলা হয়েছে, কারও যদি সাওমে বিসাল করতে ইচ্ছা হয়, তবে সে যেন সাহরির সময় পর্যন্ত করে। সাহাবাগণ যখন বললেন, আপনি তো সাওমে বিসাল করেন, তখন তিনি জানান যে তাঁর অবস্থা তাদের মতো নয়। তিনি এমন অবস্থায় রাত কাটান যে তাঁর জন্য আহারদাতা ও পানীয় দানকারী থাকেন। এই বর্ণনায় সাওমে বিসাল বিষয়ে ভারসাম্য দেখা যায়। মূল নির্দেশ হলো বিসাল না করা; আর যদি কেউ করতে চায়, তবে তা সাহরি পর্যন্ত সীমিত রাখা। এতে রোজা, সাহরি এবং শরীরের প্রতি যত্ন—সবকিছুর ইঙ্গিত আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাওমে বিসাল সাধারণভাবে নিষেধ করা হয়েছে।
- কেউ করতে চাইলে সাহরির সময় পর্যন্ত সীমা রাখা হয়েছে।
- নবীজি (صلى الله عليه وسلم)-এর বিশেষ অবস্থা সাধারণ মানুষের জন্য মাপকাঠি নয়।
