৩০/১৬. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণী:

وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ فِيهِ الْبَرَاءُ عَنِ النَّبِيِّ ﷺ“আর তোমরা পানাহার কর যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। তারপর রোজা পূর্ণ কর রাত পর্যন্ত” (আল-বাকারা: ১৮৭)। এ বিষয়ে নবী (ﷺ) হতে বারা (রা.) হাদীস বর্ণনা করেছেন।"

সাদা-কালো রেখা: সাহরির সময় বুঝার নববী ব্যাখ্যা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৯১৬

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ أَخْبَرَنِي حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ لَمَّا نَزَلَتْ {حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الأَبْيَضُ مِنْ الْخَيْطِ الأَسْوَدِ} عَمَدْتُ إِلَى عِقَالٍ أَسْوَدَ وَإِلَى عِقَالٍ أَبْيَضَ فَجَعَلْتُهُمَا تَحْتَ وِسَادَتِي فَجَعَلْتُ أَنْظُرُ فِي اللَّيْلِ فَلاَ يَسْتَبِينُ لِي فَغَدَوْتُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ إِنَّمَا ذَلِكَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ

‘আদী ইব্‌নু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

যখন এই আয়াত নাযিল হলোঃ “তোমরা পানাহার কর (রাত্রির) কাল রেখা হতে (ভোরের) সাদা রেখা যতক্ষণ স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়” তখন আমি একটি কাল এবং একটি সাদা রশি নিলাম এবং উভয়টিকে আমার বালিশের নিচে রেখে দিলাম। রাতে আমি এগুলোর দিকে বারবার তাকাতে থাকি। কিন্তু আমার নিকট পার্থক্য প্রকাশিত হলো না। তাই সকালেই আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট গিয়ে এ বিষয় বললাম। তিনি বললেনঃ এতো রাতের আঁধার এবং দিনের আলো।

সহীহ বুখারী হাদিস ১৯১৬-এর সারসংক্ষেপ

মূল বিষয়: সাহরি। এই হাদিসে আদী ইবন হাতিম (রাঃ)-এর ঘটনা এসেছে। আয়াতে যখন সাদা রেখা ও কালো রেখার কথা নাজিল হলো, তিনি একটি সাদা ও একটি কালো রশি বালিশের নিচে রাখেন। রাতে বারবার তাকিয়েও তিনি পার্থক্য বুঝতে পারেননি। সকালে তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বিষয়টি বলেন। তখন নবী (صلى الله عليه وسلم) ব্যাখ্যা করেন, এর অর্থ হলো রাতের আঁধার এবং দিনের আলো। এই হাদিস আমাদের শেখায়, কুরআনের কোনো শব্দ বুঝতে অসুবিধা হলে নবী (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যার দিকে ফিরতে হবে। সাহরির শেষ সময় ফজরের আলো প্রকাশের সঙ্গে সম্পর্কিত—এ বিষয়টিও এখানে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাদা-কালো রেখা বলতে বাস্তব রশি নয়, রাত ও দিনের পার্থক্য বোঝানো হয়েছে।
  • কোনো আয়াত বুঝতে সমস্যা হলে নবী (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যা অনুসরণ করতে হয়।
  • সাহরির সময় ফজরের আলো প্রকাশের সঙ্গে যুক্ত।
  • সাহাবীরা না বুঝলে সরাসরি প্রশ্ন করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন