৩০/১২. অধ্যায়ঃ

ঈদের দুই মাস কম হয় না।

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَإِنْ كَانَ نَاقِصًا فَهُوَ تَمَامٌ وَقَالَ مُحَمَّدٌ لَا يَجْتَمِعَانِ كِلَاهُمَا نَاقِصٌআবূ ‘আবদুল্লাহ বলেন, ইসহাক বলেছেন, যদি কম (উনত্রিশ) হয় সেটাই পূর্ণ হিসেবে গণ্য। আর মুহাম্মাদ বলেন, (একই বছরে) উভয় ঈদ অপূর্ণ (উনত্রিশ দিনের) মাস হবে না।"

সহিহ বুখারীহাদিস নম্বর ১৯১২

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ إِسْحَاقَ بْنَ سُوَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدَّثَنِي مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمٰنِ بْنُ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ شَهْرَانِ لاَ يَنْقُصَانِ شَهْرَا عِيدٍ رَمَضَانُ وَذُو الْحَجَّةِ

‘আবদুর রহমান ইব্‌নু আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, দুইটি মাস কম হয় না। তা হলো ঈদের দুই মাস- রমজানের মাস ও যুলহজ্জের মাস।আবু আবদুল্লাহ (রহঃ) বলেছেন, আহমাদ ইবন হাম্বল (রহঃ) বলেন, রমজান ঘাটতি হলে যুলহজ্জ সম্পূর্ণ হবে। আর যুলহজ্জ ঘাটতি হলে রমজান সম্পূর্ণ হবে।আবুল হাসান (রহঃ) বলেন, ইসহাক ইবন রাহওয়াই (রহঃ) বলেন, ফজিলতের দিক থেকে এ দুই মাসে কোনো ঘাটতি নেই, মাস ঊনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন