৩০/১১. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর উক্তি: যখন তোমরা চাঁদ দেখ তখন সওম আরম্ভ কর আবার যখন চাঁদ দেখ তখনই ইফতার কর।

وَقَالَ صِلَةُ عَنْ عَمَّارٍ مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ ﷺসিলাহ (রহ.) ‘আম্মার (রা.) হতে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্দেহের দিনে সওম পালন করল সে আবুল কাসিম (ﷺ)-এর নাফরমানী করল।"

মাস ঊনত্রিশ দিনেও হয়: নবীজির স্পষ্ট ব্যাখ্যা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৯১০

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ صَيْفِيٍّ عَنْ عِكْرِمَةَ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم آلَى مِنْ نِسَائِهِ شَهْرًا فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا أَوْ رَاحَ فَقِيلَ لَهُ إِنَّكَ حَلَفْتَ أَنْ لاَ تَدْخُلَ شَهْرًا فَقَالَ إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এক মাসের মত তাঁর স্ত্রীদের সাথে ঈলা করলেন। ঊনত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর সকালে বা সন্ধ্যায় তিনি তাঁদের নিকট গমন করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, আপনি তো এক মাস পর্যন্ত না আসার শপথ করেছিলেন? তিনি বললেন, মাস ঊনত্রিশ দিনেও হয়ে থাকে।

সহীহ বুখারী হাদিস ১৯১০-এর সারসংক্ষেপ

মূল বিষয়: মাস গণনা। এই হাদিসে এসেছে, নবী (صلى الله عليه وسلم) তাঁর স্ত্রীদের সঙ্গে এক মাসের মতো ঈলা করেছিলেন। ঊনত্রিশ দিন পার হওয়ার পর তিনি তাঁদের কাছে গেলে তাঁকে বলা হলো, আপনি তো এক মাস না আসার শপথ করেছিলেন। তখন তিনি বললেন, মাস ঊনত্রিশ দিনেও হয়ে থাকে। এই বর্ণনা থেকে বোঝা যায়, আরবি বা চাঁদের মাস সব সময় ত্রিশ দিনের হয় না। কখনও মাস ঊনত্রিশ দিনেও পূর্ণ হয়। হাদিসটি রমজান ও অন্যান্য ইসলামী মাসের দিনসংখ্যা বোঝার ক্ষেত্রে সহায়ক। এখানে মূল শিক্ষা হলো, মাসের হিসাব চাঁদের নিয়ম অনুযায়ী পরিবর্তনশীল হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাস সব সময় ত্রিশ দিনের হয় না।
  • ঊনত্রিশ দিনেও মাস পূর্ণ হতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) প্রশ্নের জবাবে বিষয়টি সরাসরি ব্যাখ্যা করেছেন।
  • ইসলামী মাস গণনায় বাস্তব দিনসংখ্যা বিবেচ্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন