৩০/১১. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর উক্তি: যখন তোমরা চাঁদ দেখ তখন সওম আরম্ভ কর আবার যখন চাঁদ দেখ তখনই ইফতার কর।
وَقَالَ صِلَةُ عَنْ عَمَّارٍ مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ ﷺসিলাহ (রহ.) ‘আম্মার (রা.) হতে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্দেহের দিনে সওম পালন করল সে আবুল কাসিম (ﷺ)-এর নাফরমানী করল।"
চাঁদ দেখা ও মাসের গণনা: ঊনত্রিশ না ত্রিশ
সহিহ বুখারী : ১৯০৭
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯০৭
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন: মাস ঊনত্রিশ রাত বিশিষ্ট হয়। তাই তোমরা চাঁদ না দেখে সাওম শুরু করবে না। যদি আকাশ মেঘাবৃত থাকে তাহলে তোমরা ত্রিশ দিন পূর্ণ করবে।
সহিহ বুখারী হাদিস ১৯০৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মাস গণনা। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মাস ঊনত্রিশ রাত বিশিষ্ট হতে পারে। তাই চাঁদ না দেখে সাওম শুরু করা যাবে না। আর যদি আকাশ মেঘাবৃত থাকে এবং চাঁদ দেখা না যায়, তাহলে ত্রিশ দিন পূর্ণ করতে হবে। এর মাধ্যমে বোঝা যায়, মাস সব সময় ত্রিশ দিনের হবে—এমন নয়; কখনও ঊনত্রিশ দিনেও মাস শেষ হতে পারে। রমজানের শুরু ও শেষ নিয়ে তাড়াহুড়া বা অনুমান না করে চাঁদ দেখা ও পূর্ণ গণনার নিয়ম মানতে হবে। হাদিসটি রমজানের সময় নির্ধারণে সহজ, পরিষ্কার এবং বাস্তব পথ দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চাঁদ না দেখে রোজা শুরু করা ঠিক নয়।
- মাস কখনও ঊনত্রিশ দিনেও হতে পারে।
- মেঘ থাকলে ত্রিশ দিন পূর্ণ করার নির্দেশ আছে।
- রমজানের সময় নির্ধারণে অনুমান নয়, স্পষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।
