৩০/৫. অধ্যায়ঃ
রমজান বলা হবে, না রমজান মাস বলা হবে? আর যাদের মতে উভয়টি বলা যাবে।
وَقَالَ النَّبِيُّ ﷺ مَنْ صَامَ رَمَضَانَ وَقَالَ لَا تَقَدَّمُوا رَمَضَانَনবী (ﷺ) বলেছেন: “যে ব্যক্তি রমযানে সওম পালন করবে” এবং আরো বলেছেন: “তোমরা রমযানের আগে সওম পালন করবে না”"
সহিহ বুখারী : ১৯০০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯০০
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ الله صلى الله عليه وسلم يَقُولُ إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ وَقَالَ غَيْرُهُ عَنْ اللَّيْثِ حَدَّثَنِي عُقَيْلٌ وَيُونُسُ لِهِلاَلِ رَمَضَانَ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সাওম রাখবে, আবার যখন তা দেখবে তখন ইফতার করবে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে। ইয়াহিয়া ইবন বুকাইর (রহঃ) ব্যতীত অন্যরা লাইস (রহঃ) হতে উকায়ল এবং ইউনুস (রহঃ) সূত্রে বর্ণনা করেন, নবী (ﷺ) কথাটি বলেছেন রমজানের চাঁদ সম্পর্কে।
