৩০/৩. অধ্যায়ঃ
সওম (পাপের) কাফফারা (ক্ষতিপূরণ)।
ফিতনার কাফফারা: সালাত, সিয়াম ও সদকার ভূমিকা
সহীহ বুখারী : ১৮৯৫
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৯৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا جَامِعٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ عُمَرُ مَنْ يَحْفَظُ حَدِيثًا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ قَالَ حُذَيْفَةُ أَنَا سَمِعْتُهُ يَقُولُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصِّيَامُ وَالصَّدَقَةُ قَالَ لَيْسَ أَسْأَلُ عَنْ ذِهِ إِنَّمَا أَسْأَلُ عَنْ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ قَالَ وَإِنَّ دُونَ ذَلِكَ بَابًا مُغْلَقًا قَالَ فَيُفْتَحُ أَوْ يُكْسَرُ قَالَ يُكْسَرُ قَالَ ذَاكَ أَجْدَرُ أَنْ لاَ يُغْلَقَ إِلَى يَوْمِالْقِيَامَةِ فَقُلْنَا لِمَسْرُوقٍ سَلْهُ أَكَانَ عُمَرُ يَعْلَمُ مَنْ الْبَابُ فَسَأَلَهُ فَقَالَ نَعَمْ كَمَا يَعْلَمُ أَنَّ دُونَ غَدٍ اللَّيْلَةَ
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা উমর (রাঃ) বললেন, ফিতনা সম্পর্কিত নবী (ﷺ)–এর হাদিসটি কার মুখস্ত আছে? হুযাইফা (রাঃ) বললেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, পরিবার, ধন-সম্পদ এবং প্রতিবেশীই মানুষের জন্য ফিতনা। সালাত, সিয়াম এবং সদকা এর কাফফারা হয়ে যায়। উমর (রাঃ) বললেন, এ ফিতনা সম্পর্কে আমি প্রশ্ন করছি না, আমি তো প্রশ্ন করেছি ঐ ফিতনা সম্পর্কে, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় আন্দোলিত হতে থাকবে। হুযাইফা (রাঃ) বললেন এ ফিতনার সামনে বন্ধ দরজা আছে। উমর (রাঃ) বললেন, এ দরজা কি খুলে যাবে, না ভেঙে যাবে? হুযাইফা (রাঃ) বললেন, ভেঙ্গে যাবে। উমর (রাঃ) বললেন, তাহলে তো তা কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা মাসরুক (রহঃ)-কে বললাম, হুযাইফা (রাঃ)-কে জিজ্ঞেস করুন, উমর (রাঃ) কি জানতেন, কে সেই দরজা? তিনি বললেন, হ্যাঁ, তিনি এরূপ জানতেন যেরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত।
সহীহ বুখারী হাদিস ১৮৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) ফিতনা সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর হাদিস জানতে চান। হুযাইফা (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন যে, পরিবার, ধন-সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা হতে পারে। সালাত, সিয়াম ও সদকা এর কাফফারা হয়ে যায়। এরপর উমর (রাঃ) বলেন, তিনি এমন ফিতনার কথা জানতে চান যা সমুদ্রের ঢেউয়ের মতো ছুটে আসবে। হুযাইফা (রাঃ) বন্ধ দরজার কথা বলেন, আর দরজাটি ভেঙে যাওয়ার কথাও আসে। হাদিসটির সরাসরি শিক্ষা হলো, দৈনন্দিন জীবনের ফিতনা থেকে বাঁচতে সালাত, সিয়াম ও সদকার গুরুত্ব অনেক বড়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পরিবার, সম্পদ ও প্রতিবেশী মানুষের জন্য ফিতনার কারণ হতে পারে।
- সালাত, সিয়াম ও সদকা ছোট ফিতনার কাফফারা হয়।
- বড় ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো ছড়াতে পারে।
- সাহাবীরা ফিতনা সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর কথা মনে রাখতেন।
