২৯/৯. অধ্যায়ঃ
দাজ্জাল মদীনায় প্রবেশ করতে পারবে না।
بَاب مَلَكَانِ
দাজ্জালের সামনে দৃঢ় ঈমান: মদীনার সুরক্ষা ও সত্যের সাক্ষ্য
সহীহ বুখারী : ১৮৮২
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৮২
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا طَوِيلاً عَنِ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ " يَأْتِي الدَّجَّالُ ـ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ ـ بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ، هُوَ خَيْرُ النَّاسِ ـ أَوْ مِنْ خَيْرِ النَّاسِ ـ فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ، الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ فَيَقُولُونَ لاَ. فَيَقْتُلُهُ، ثُمَّ يُحْيِيهِ فَيَقُولُ حِينَ يُحْيِيهِ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ، فَيَقُولُ الدَّجَّالُ أَقْتُلُهُ فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ ".
আবু সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। বর্ণিত কথাসমূহের মাঝে তিনি এ কথাও বলেছিলেন যে, মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেয়া হয়েছে। তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোন একটি বালুকাময় জমিতে অবতরণ করবে।তখন তার নিকট এক ব্যক্তি যাবে যে উত্তম ব্যক্তি হবে বা উত্তম মানুষের একজন হবে এবং সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমিই হলে সে দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর রসূল (ﷺ) আমাদেরকে অবহিত করেছেন। দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হয়েই লোকটি বলবে, আল্লাহর শপথ! আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না। অতঃপর দাজ্জাল বলবে, আমি তাকে হত্যা করে ফেলব। কিন্তু সে লোকটিকে হত্যা করতে আর সক্ষম হবে না।
সহীহ বুখারী হাদিস ১৮৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে দাজ্জাল ও মদীনার সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, দাজ্জালের জন্য মদীনার প্রবেশপথে ঢোকা হারাম করা হয়েছে। সে মদীনার কাছাকাছি বালুকাময় জমিতে অবস্থান করবে। তখন এক উত্তম ব্যক্তি তার কাছে যাবে এবং বলবে, তুমি সেই দাজ্জাল, যার কথা আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) আমাদের বলেছেন। দাজ্জাল তাকে হত্যা করে আবার জীবিত করবে, কিন্তু সেই ব্যক্তি আরও বেশি দৃঢ় বিশ্বাসের কথা বলবে। এরপর দাজ্জাল তাকে আর হত্যা করতে পারবে না। হাদিসটি দেখায়, সত্য জানা থাকলে দাজ্জালের বড় ফিতনার সামনেও ঈমানদার ব্যক্তি ভেঙে পড়ে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাজ্জাল মদীনার প্রবেশপথে ঢুকতে পারবে না।
- সত্য জানা থাকলে ফিতনার সামনে ঈমান দৃঢ় থাকে।
- দাজ্জালের আশ্চর্য কাজ দেখে মুমিন বিভ্রান্ত হবে না।
- আল্লাহ চাইলে দাজ্জালের শক্তিও সীমাবদ্ধ হয়ে যায়।
