২৫/১৪২. অধ্যায়ঃ

দুই জামারার নিকটে দুই দোয়া করা।

জামারাতে রামি: তাকবীর, দোয়া ও ফিরে যাওয়ার পদ্ধতি

সহীহ বুখারীহাদিস নম্বর ১৭৫৩

وَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو وَكَانَ يُطِيلُ الْوُقُوفَ ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الثَّانِيَةَ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ الْيَسَارِ مِمَّا يَلِي الْوَادِيَ فَيَقِفُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الْعَقَبَةِ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ ثُمَّ يَنْصَرِفُ وَلاَ يَقِفُ عِنْدَهَا قَالَ الزُّهْرِيُّ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ يُحَدِّثُ مِثْلَ هَذَا عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ

যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ

মসজিদে মিনার দিক থেকে প্রথমে অবস্থিত জামারায় যখন আল্লাহর রাসূল (ﷺ) কঙ্কর মারতেন, সাতটি কঙ্কর মারতেন এবং প্রত্যেকটি কঙ্কর মারার সময় তিনি তাকবীর বলতেন। এরপর সামনে এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে উভয় হাত উঠিয়ে দোয়া করতেন এবং এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন।অতঃপর দ্বিতীয় জামারায় এসে সাতটি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তাকবীর বলতেন। অতঃপর বাঁ দিকে মোড় নিয়ে ওয়াদির কাছে এসে কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং উভয় হাত উঠিয়ে দোয়া করতেন।অবশেষে আকাবার কাছে জামারায় এসে তিনি সাতটি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তাকবীর বলতেন। এরপর ফিরে যেতেন, এখানে বিলম্ব করতেন না। যুহরী (রহঃ) বলেন, সালিম ইবন আবদুল্লাহ (রহঃ)-কে তাঁর পিতার মাধ্যমে নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। (রাবী বলেন) ইবন উমর (রাঃ)-ও তাই করতেন।

(১৭৫১)(আঃপ্রঃ ১৬৩১, ইঃফাঃ ১৬৩৯)

সহীহ বুখারী হাদিস ১৭৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে জামারাতে রামির ধারাবাহিক বর্ণনা এসেছে। নবী صلى الله عليه وسلم মসজিদে মিনার দিক থেকে প্রথম জামারায় সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন এবং প্রত্যেক কঙ্করের সময় তাকবীর বলতেন। তারপর সামনে গিয়ে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করতেন এবং অনেকক্ষণ দাঁড়াতেন। দ্বিতীয় জামারাতেও তিনি একইভাবে সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন, তাকবীর বলতেন, তারপর বাঁ দিকে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করতেন। শেষে আকাবার কাছে জামারায় এসে সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন এবং প্রতিটি কঙ্করে তাকবীর বলতেন। এরপর তিনি ফিরে যেতেন, সেখানে দাঁড়াতেন না। এই হাদিস হজের রামি শেখার জন্য খুব পরিষ্কার ধাপ দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রথম ও দ্বিতীয় জামারার পর দোয়ার বর্ণনা এসেছে।
  • প্রতিটি কঙ্করের সময় তাকবীর বলা হয়েছে।
  • আকাবার জামারার পর ফিরে যাওয়ার কথা এসেছে।
  • ইবনু উমর রাঃ এই পদ্ধতি আমল করতেন বলে বর্ণনায় আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন