২৫/১৩২. অধ্যায়ঃ

মিনার দিবসগুলোতে খুতবা প্রদান করা।

হজে আকবরের দিন: জান-মাল-ইজ্জতের পবিত্রতা

সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৪২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ بَلَدٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهْرٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا وَقَالَ هِشَامُ بْنُ الْغَازِ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا وَقَالَ هَذَا يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُمَّ اشْهَدْ وَوَدَّعَ النَّاسَ فَقَالُوا هَذِهِ حَجَّةُ الْوَدَاعِ

ইব্‌নু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) মিনায় অবস্থানকালে বললেনঃ তোমরা কি জান, এটি কোন দিন? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সবচেয়ে বেশি জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত দিন।নবী (ﷺ) বললেনঃ তোমরা কি জান, এটি কোন শহর? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সবচেয়ে বেশি জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত শহর।নবী (ﷺ) বললেনঃ তোমরা কি জান, এটি কোন মাস? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত মাস।নবী (ﷺ) বললেনঃ এ মাস, এ শহর, এ দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত, তেমনিভাবে আল্লাহ তোমাদের জান, তোমাদের সম্পদ ও তোমাদের ইজ্জত-আবরুকে তোমাদের পরস্পরের জন্য সম্মানিত করে দিয়েছেন।হিশাম ইবন গাজ (রহঃ) নাফি (রহঃ)-এর মাধ্যমে ইবন উমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেছেন, নবী (ﷺ) তাঁর হজ আদায়কালে কুরবানির দিন জামারাতের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে, এটি হল হজে আকবরের দিন।এরপর নবী (ﷺ) বলতে লাগলেন, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক। এরপর তিনি সাহাবীদেরকে বিদায় জানালেন। তখন সাহাবীগণ বললেন, এটি-ই বিদায় হজ।

(৪৪০৩, ৬০৪৩, ৬১৬৬, ৬৭৮৫, ৬৮৬৮, ৭০৭৭) (আঃপ্রঃ ১৬২২, ইঃফাঃ ১৬৩০)

সহিহ বুখারী হাদিস ১৭৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মিনার খুতবায় নবী صلى الله عليه وسلم মানুষের তিনটি বড় অধিকার তুলে ধরেছেন—জান, সম্পদ এবং ইজ্জত-আবরু। তিনি প্রথমে দিন, শহর ও মাসকে সম্মানিত বলে স্মরণ করান। তারপর বলেন, যেমন এই দিন, এই শহর ও এই মাস সম্মানিত, তেমনি আল্লাহ মানুষের জান, সম্পদ ও ইজ্জতকে পরস্পরের জন্য সম্মানিত করেছেন। তাই এই হাদিস শুধু হজের একটি ঘটনার কথা নয়; এটি মানুষের অধিকার রক্ষার স্পষ্ট শিক্ষা। এখানে ইজ্জত-আবরুর কথাও এসেছে, তাই কথা, আচরণ এবং সামাজিক ব্যবহারেও সতর্ক থাকা দরকার। নবী صلى الله عليه وسلم হজে আকবরের দিন বলে বিষয়টির গুরুত্ব আরও স্পষ্ট করেছেন এবং আল্লাহকে সাক্ষী রেখে বার্তা পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের জান, সম্পদ ও ইজ্জত—সবই সম্মানের বিষয়।
  • হজের পবিত্র দিনে দেওয়া এই শিক্ষা সামাজিক জীবনের জন্যও প্রযোজ্য।
  • কারও ইজ্জত নষ্ট করা বা সম্পদে আঘাত করা হালকা বিষয় নয়।
  • নবী صلى الله عليه وسلم তাঁর বার্তা পৌঁছে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন