২৫/১৩১. অধ্যায়ঃ
জামারার নিকট সওয়ারীতে আরোহিত অবস্থায় ফতোয়া প্রদান করা।
বিদায় হজ্জে আমল আগে-পিছে হলে নবী صلى الله عليه وسلم কী বলেছেন?
সহীহ বুখারী : ১৭৩৬
সহীহ বুখারীহাদিস নম্বর ১৭৩৬
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ فَجَعَلُوا يَسْأَلُونَهُ فَقَالَ رَجُلٌ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ اذْبَحْ وَلاَ حَرَجَ فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلاَ حَرَجَ فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ
আবদুল্লাহ ইব্নু 'আমর (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জের সময় আল্লাহর রাসূল (ﷺ) (সাওয়ারীতে) অবস্থান করছিলেন, তখন সাহাবীগণ তাঁকে জিজ্ঞেস করতে লাগলেনঃ একজন জিজ্ঞেস করলেন, আমি জানতাম না, তাই কুরবানি করার আগেই (মাথা) কামিয়ে ফেলেছি। তিনি ইরশাদ করলেনঃ তুমি কুরবানি করে নাও, কোনো দোষ নেই। অতঃপর অপর একজন এসে বললেন, আমি না জেনে কঙ্কর ছোড়ার পূর্বেই কুরবানি করে ফেলেছি। তিনি ইরশাদ করলেনঃ কঙ্কর ছুড়ে নাও, কোনো দোষ নেই। সেদিন যে কোন কাজ আগে বা পরে করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ করে নাও, কোনো দোষ নেই।
(৮৩) ( আঃপ্রঃ ১৬১৭, ইঃফাঃ ১৬২৪)
সহীহ বুখারী হাদিস ১৭৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিদায় হজ্জের সময়ের একটি ঘটনা এসেছে। আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) অবস্থান করছিলেন এবং সাহাবীগণ তাঁকে প্রশ্ন করতে লাগলেন। একজন বলেন, তিনি জানতেন না, তাই কুরবানি করার আগে মাথা কামিয়ে ফেলেছেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, কুরবানি করে নাও, কোনো দোষ নেই। আরেকজন বলেন, তিনি না জেনে কঙ্কর ছোড়ার আগে কুরবানি করেছেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, কঙ্কর ছুড়ে নাও, কোনো দোষ নেই। এরপর বর্ণনায় এসেছে, সেদিন যে কোনো কাজ আগে বা পরে করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, করে নাও, কোনো দোষ নেই। এই হাদিসে হজ্জের সহজতা, অজ্ঞতাজনিত ভুল এবং নবী (صلى الله عليه وسلم)-এর শান্ত নির্দেশনা স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিদায় হজ্জে সাহাবীরা আমল আগে-পিছে হওয়া নিয়ে প্রশ্ন করেছেন।
- অজ্ঞতার কারণে ক্রম ভুল হলে নবী (صلى الله عليه وسلم) করণীয় বলে দিয়েছেন।
- কুরবানির আগে মাথা কামানো হলে কুরবানি করে নিতে বলেছেন।
- কঙ্কর মারার আগে কুরবানি হলে কঙ্কর ছুড়ে নিতে বলেছেন।
