২৫/১২৯. অধ্যায়ঃ

কুরবানির দিবসে তাওয়াফে জিয়ারত সম্পাদন করা।

وَقَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَخَّرَ النَّبِيُّ ﷺ الزِّيَارَةَ إِلَى اللَّيْلِ وَيُذْكَرُ عَنْ أَبِي حَسَّانَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيُّ ﷺ كَانَ يَزُورُ الْبَيْتَ أَيَّامَ مِنًىআবু যুবাইর (রহ.) ‘আয়িশা (রা.) ও ইবন ‘আব্বাস (রা.) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাওয়াফে যিয়ারাহ রাত পর্যন্ত বিলম্ব করেছেন। আবূ হাসসান (রহ.) সূত্রে ইবন ‘আব্বাস (রা.) হতে বর্ণিত যে, নবী (ﷺ) মিনার দিনগুলোতে বাইতুল্লাহর তাওয়াফ করতেন।"

ঋতুবতী নারীর তাওয়াফে জিয়ারত: সাফিয়া রা.-এর ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৭৩৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ الأَعْرَجِ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ حَجَجْنَا مَعَ النَّبِيِّ فَأَفَضْنَا يَوْمَ النَّحْرِ فَحَاضَتْ صَفِيَّةُ فَأَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْهَا مَا يُرِيدُ الرَّجُلُ مِنْ أَهْلِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّهَا حَائِضٌ قَالَ حَابِسَتُنَا هِيَ قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَفَاضَتْ يَوْمَ النَّحْرِ قَالَ اخْرُجُوا وَيُذْكَرُ عَنْ الْقَاسِمِ وَعُرْوَةَ وَالأَسْوَدِ عَنْ عَائِشَةَ أَفَاضَتْ صَفِيَّةُ يَوْمَ النَّحْرِ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ) এর সঙ্গে হজ্জ আদায় করে কুরবানির দিন তাওয়াফে জিয়ারত করলাম। এ সময় সাফিয়া (রাঃ)-এর ঋতু দেখা দিল। তখন নবী (ﷺ) তাঁর সঙ্গে তা ইচ্ছা করছিলেন যা একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে ইচ্ছা করে থাকে। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! তিনি তো ঋতুবতী।আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ তবে তো সে আমাদের আটকিয়ে ফেলবে। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সাফিয়া (রাঃ) তো কুরবানির দিন তাওয়াফে জিয়ারত করে নিয়েছেন। আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ তবে রওয়ানা হও। কাসিম, উরওয়া ও আসওয়াদ (রহঃ) সূত্রে আয়েশা (রাঃ) হতে বর্ণিত যে, সাফিয়া কুরবানির দিন তাওয়াফে জিয়ারত আদায় করেছেন।

(২৯৪, মুসলিম ১৫/৬৭, হাঃ ১২১১, আহমাদ ২৪৫৭৯ ) ( আঃপ্রঃ ১৬১৪, ইঃফাঃ ১৬২১)

সহীহ বুখারী হাদিস ১৭৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ) বর্ণনা করেন, তারা নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে হজ্জ করেন এবং কুরবানির দিন তাওয়াফে জিয়ারত করেন। এরপর সাফিয়া (রাঃ)-এর ঋতু দেখা দেয়। নবী (صلى الله عليه وسلم) প্রথমে জানতে চান, তবে কি তিনি তাদের আটকে দেবেন? পরে বলা হয়, সাফিয়া (রাঃ) কুরবানির দিন তাওয়াফে জিয়ারত করে নিয়েছেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, রওয়ানা হও। এখানে মূল বিষয় হলো তাওয়াফে জিয়ারত করার পর ঋতু দেখা দিলে যাত্রা করা। তবে হাদিসে শুধু এই ঘটনার কথাই এসেছে; তাই ব্যাখ্যায় অন্য মাসআলা বা বাড়তি বিধান যোগ করা ঠিক নয়। এই হাদিসে ঋতুবতী নারী, তাওয়াফে জিয়ারত, কুরবানির দিন এবং রওয়ানা হওয়া—এসব বিষয় সরাসরি আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাফিয়া (রাঃ) কুরবানির দিন তাওয়াফে জিয়ারত করেছিলেন।
  • তাওয়াফে জিয়ারতের পর ঋতু দেখা দিলে নবী (صلى الله عليه وسلم) রওয়ানা হওয়ার নির্দেশ দেন।
  • কোনো সিদ্ধান্তের আগে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে।
  • হজ্জের আমলে নারীদের অবস্থার বিষয়েও সাহাবীগণ নবী (صلى الله عليه وسلم)-কে জানাতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন