২৫/১০৪. অধ্যায়ঃ

যে ব্যক্তি কুরবানির জন্তু সাথে নিয়ে যায়।

বিদায় হজ্জে তামাত্তু: উমরা, হজ্জ, হাদি ও হালাল হওয়ার ধাপ

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৯১

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ تَمَتَّعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ وَأَهْدَى فَسَاقَ مَعَهُ الْهَدْيَ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَبَدَأَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَأَهَلَّ بِالْعُمْرَةِ ثُمَّ أَهَلَّ بِالْحَجِّ فَتَمَتَّعَ النَّاسُ مَعَ النَّبِيِّ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَكَانَ مِنْ النَّاسِ مَنْ أَهْدَى فَسَاقَ الْهَدْيَ وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ قَالَ لِلنَّاسِ مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى فَإِنَّهُ لاَ يَحِلُّ لِشَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَقْضِيَ حَجَّهُ وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ أَهْدَى فَلْيَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَلْيُقَصِّرْ وَلْيَحْلِلْ ثُمَّ لِيُهِلَّ بِالْحَجِّ فَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا فَلْيَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ فَطَافَ حِينَ قَدِمَ مَكَّةَ وَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَيْءٍ ثُمَّ خَبَّ ثَلاَثَةَ أَطْوَافٍ وَمَشَى أَرْبَعًا فَرَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ عِنْدَ الْمَقَامِ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا فَطَافَ بِالصَّفَا وَالْمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَرُمَ مِنْهُ وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ أَهْدَى وَسَاقَ الْهَدْيَ مِنْ النَّاسِ

ইব্‌নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

বিদায় হজ্জের সময় আল্লাহর রাসূল (ﷺ) হজ্জ ও উমরা একসাথে পালন করেছিলেন। তিনি হাদি পাঠান অর্থাৎ যুল-হুলাইফা হতে কুরবানির জন্তু সাথে নিয়ে নেন। অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) প্রথমে উমরার ইহরাম বাঁধেন, এরপর হজ্জের ইহরাম বাঁধেন। সাহাবীগণ তাঁর সঙ্গে উমরার ও হজ্জের নিয়তে তামাত্তু করলেন। সাহাবীগণের কতেক হাদি সাথে নিয়ে চললেন, আর কেউ কেউ হাদি সাথে নেননি।এরপর নবী (ﷺ) মক্কা পৌঁছে সাহাবীগণকে উদ্দেশ্য করে বললেন: তোমাদের মধ্যে যারা হাদি সাথে নিয়ে এসেছ, তাদের জন্য হজ্জ সমাপ্তি হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ জিনিস হালাল হবে না। আর তোমাদের মধ্যে যারা হাদি সাথে নিয়ে আসনি, তারা বাইতুল্লাহ এবং সাফা-মারওয়ার তাওয়াফ করে চুল কেটে হালাল হয়ে যাবে। এরপর হজ্জের ইহরাম বাঁধবে। তবে যারা কুরবানি করতে পারবে না তারা হজ্জের সময় তিনদিন এবং বাড়ি ফিরে গিয়ে সাতদিন সাওম পালন করবে।নবী (ﷺ) মক্কা পৌঁছেই তাওয়াফ করলেন। প্রথমে হাজরে আসওয়াদ স্পর্শ করলেন এবং তিন চক্কর রামল করে আর চার চক্কর স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করলেন। বাইতুল্লাহর তাওয়াফ শেষ করে তিনি মাকামে ইব্রাহিমের নিকটে দুই রাকাত সালাত আদায় করলেন, সালাম ফিরিয়ে আল্লাহর রাসূল (ﷺ) সাফা পাহাড়ে গেলেন এবং সাফা-মারওয়ার মাঝে সাত চক্কর সাই করলেন। হজ্জ সমাপন করা পর্যন্ত তিনি যা কিছু হারাম ছিল তা থেকে হালাল হননি। তিনি কুরবানির দিনে হাদি কুরবানি করলেন, সেখান থেকে এসে তিনি বাইতুল্লাহর তাওয়াফ করলেন। অতঃপর তাঁর উপর যা হারাম ছিল সব কিছু থেকে তিনি হালাল হয়ে গেলেন। সাহাবীগণের মধ্যে যাঁরা হাদি সাথে নিয়ে এসেছিলেন তাঁরা সেরূপ করলেন, যেরূপ আল্লাহর রাসূল (ﷺ) করেছিলেন।

(আঃপ্রঃ ১৫৭৫, ইঃফাঃ ১৫৮২)

সহীহ বুখারী হাদিস ১৬৯১-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ হাদিসে বিদায় হজ্জের সময় নবী (صلى الله عليه وسلم)-এর আমল বিস্তারিতভাবে এসেছে। তিনি যুল-হুলাইফা থেকে কুরবানির পশু সঙ্গে নিয়ে প্রথমে উমরার ইহরাম বাঁধেন, এরপর হজ্জের ইহরাম বাঁধেন। সাহাবীদের কেউ হাদি সঙ্গে নিয়েছিলেন, কেউ নেননি। নবী (صلى الله عليه وسلم) মক্কায় এসে বলেন, যাদের সঙ্গে হাদি আছে তারা হজ্জ শেষ না করা পর্যন্ত ইহরামের নিষিদ্ধ বিষয় থেকে হালাল হবে না। আর যাদের হাদি নেই তারা বাইতুল্লাহ তাওয়াফ, সাফা-মারওয়া সাঈ এবং চুল ছোট করে হালাল হবে, পরে হজ্জের ইহরাম বাঁধবে। যারা কুরবানি পাবে না, তারা হজ্জে তিন দিন এবং বাড়ি ফিরে সাত দিন সাওম রাখবে। হাদিসে তাওয়াফ, হাজরে আসওয়াদ স্পর্শ, রামল, মাকামে ইব্রাহিমের কাছে দুই রাকাত, সাঈ, কুরবানি ও তাওয়াফে যিয়ারাহ—সবই ধারাবাহিকভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিদায় হজ্জে নবী (صلى الله عليه وسلم) উমরা ও হজ্জের আমল একত্রে করেছেন।
  • হাদি সঙ্গে থাকা ও না থাকার ভিত্তিতে হালাল হওয়ার পদ্ধতি আলাদা হয়েছে।
  • কুরবানি না পেলে সাওমের বিকল্প এই হাদিসে বর্ণিত হয়েছে।
  • তাওয়াফ, সাঈ, সালাত ও কুরবানি হজ্জের ধারাবাহিক আমল হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন