৪/৩২. অধ্যায়ঃ
সালাতের সময় হলে উযুর পানি অনুসন্ধান করা।
وَقَالَتْ عَائِشَةُ حَضَرَتِ الصُّبْحُ فَالْتُمِسَ الْمَاءُ فَلَمْ يُوجَدْ فَنَزَلَ التَّيَمُّمُ.‘আয়িশা (রা.) বলেন: একবার ফজরের সময় হল, তখন পানি অনুসন্ধান করা হল; কিন্তু কোথাও পাওয়া গেল না। তখন তায়াম্মুম (এর আয়াত) অবতীর্ণ হল।
নবীজির আঙুল থেকে পানি বের হওয়ার হাদিস: ওযুর পানির অলৌকিক ঘটনা
সহিহ বুখারী : ১৬৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১৬৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ الإِنَاءِ يَدَهُ، وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ. قَالَ فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ.
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রসূল (ﷺ)-কে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল। আর লোকজন ওযুর পানি খুঁজতে লাগল কিন্তু পেল না।তারপর আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট কিছু পানি আনা হল। আল্লাহর রসূল (ﷺ) সে পাত্রে তাঁর হাত রাখলেন এবং লোকজনকে তা থেকে ওযু করতে বললেন। আনাস (রাঃ) বলেন, সে সময় আমি দেখলাম, তাঁর আঙুলের নিচ থেকে পানি উপচে পড়ছে। এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তার দ্বারা ওযু করল।
(১৯৫, ২০০, ৩৫৭২ হতে ৩৫৭৫ পর্যন্ত; মুসলিম ৪৩/৩, হাঃ ২২৭৯, আহমাদ ১২৪৯৯) (আধুনিক প্রকাশনীঃ ১৬৫, ইসলামী ফাউন্ডেশনঃ ১৭০)
সহিহ বুখারী হাদিস ১৬৯-এর সারসংক্ষেপ
মূল বিষয়: নবীজির মুজিযা। আনাস (রাঃ) বলেন, আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল। লোকেরা ওযুর পানি খুঁজছিল, কিন্তু পানি পাচ্ছিল না। তখন আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم)-এর কাছে কিছু পানি আনা হলো। তিনি পাত্রে হাত রাখলেন এবং মানুষকে সেখান থেকে ওযু করতে বললেন। আনাস (রাঃ) দেখলেন, তাঁর আঙুলের নিচ থেকে পানি উপচে পড়ছে। শেষ ব্যক্তি পর্যন্ত সবাই সেই পানি দিয়ে ওযু করল। এই হাদিসে সালাতের প্রস্তুতি, ওযুর প্রয়োজন এবং নবী (صلى الله عليه وسلم)-এর বিশেষ মুজিযার কথা এসেছে। বর্ণনাটি আমাদের শেখায়, আল্লাহ তাঁর রাসূলকে এমন নিদর্শন দিয়েছেন, যা সাহাবিরা সরাসরি দেখেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের আগে ওযুর পানি খোঁজা সাহাবিদের গুরুত্বকে বোঝায়।
- নবী (صلى الله عليه وسلم)-এর হাতে পানি বৃদ্ধি পাওয়া একটি বিশেষ নিদর্শন হিসেবে এসেছে।
- সবাই শেষ পর্যন্ত ওযু করতে পেরেছিল—এটি আল্লাহর অনুগ্রহের প্রকাশ।
