২৫/৮১. অধ্যায়ঃ
ঋতুবতী নারীর বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের অন্য সকল কার্য সম্পাদন করা এবং ওযু ব্যতীত সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা।
সহিহ বুখারী : ১৬৫০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৬৫০
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ قَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَتْ فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ افْعَلِي كَمَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي
‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মক্কায় আসার পর ঋতুমতী হওয়ার কারণে বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ায় মাঝেও (সাঈ) করতে পারিনি। আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট এ অসুবিধার কথা জানালে তিনি বললেন: পবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ ব্যতীত অপর সব কাজ অপর হাজীদের ন্যায় সম্পন্ন করে নাও।
(২৯৪) (আঃপ্রঃ১৫৩৮, ইঃফাঃ১৫৪৪)
