২৫/৬৯. অধ্যায়ঃ

নবী (ﷺ) তাওয়াফের সাত চক্কর পর দুই রাকাত সালাত আদায় করেছেন।

وَقَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُصَلِّي لِكُلِّ سُبُوعٍ رَكْعَتَيْنِ وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ قُلْتُ لِلزُّهْرِيِّ إِنَّ عَطَاءً يَقُولُ تُجْزِئُهُ الْمَكْتُوبَةُ مِنْ رَكْعَتَيِ الطَّوَافِ فَقَالَ السُّنَّةُ أَفْضَلُ لَمْ يَطُفِ النَّبِيُّ ﷺ سُبُوعًا قَطُّ إِلَّا صَلَّى رَكْعَتَيْنِনাফি (রহ.) বলেন, ইবন ‘উমার (রা.) প্রতি সাত চক্কর শেষে দু’ রাক‘আত সালাত আদায় করতেন। ইসমা‘ঈল ইবন উমাইয়া (রহ.) বলেন, আমি যুহরীকে বললাম, ‘আত্বা (রহ.) বলেন, তাওয়াফের দু’ রাক‘আতের ক্ষেত্রে ফরজ সালাত আদায় করে নিলে তা যথেষ্ট হবে। তখন যুহরী (রহ.) বললেন, আল্লাহর রাসূল (ﷺ)-এর তরীকা অবলম্বন করাই উত্তম, যতবার নবী (ﷺ) তাওয়াফের সাত চক্কর পূর্ণ করেছেন, ততবার তার পর দু’ রাক‘আত সালাত আদায় করেছেন।"

উমরাহর সাঈ: রাসূলের আদর্শ অনুসরণের পথ

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬২৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو سَأَلْنَا ابْنَ عُمَرَأَيَقَعُ الرَّجُلُ عَلَى امْرَأَتِهِ فِي الْعُمْرَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا ثُمَّ صَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ إِسْوَةٌ حَسَنَةٌ}

‘আম্‌র (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা ইবনু উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘উমরাহকারীর জন্য সাফা ও মারওয়া সাঈ করার পূর্বে স্ত্রী সহবাস বৈধ হবে কি? তিনি বললেন, আল্লাহর রসূল (ﷺ) মক্কায় উপনীত হয়ে সাত চক্করে বাইতুল্লাহর তাওয়াফ সমাপ্ত করে মাকামে ইব্রাহীমের পিছনে দুই রাকাত সালাত আদায় করেন, অতঃপর সাফা ও মারওয়া সাঈ করেন। এরপর ইবনু উমর (রাঃ) তিলাওয়াত করেন, “তোমাদের জন্য আল্লাহর রাসূল (ﷺ)-এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে” (সূরা আল-আহযাব : ২৩)।

(৩৯৫) (আঃপ্রঃ, ইঃফাঃ ১৫২২)

সহীহ বুখারী হাদিস ১৬২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমরাহকারীর জন্য সাফা ও মারওয়া সাঈর আগে স্ত্রী সহবাসের প্রশ্ন এসেছে। ইবনু উমর (রাঃ) সরাসরি নবী (صلى الله عليه وسلم)-এর আমল তুলে ধরেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মক্কায় এসে প্রথমে সাত চক্করে বায়তুল্লাহর তাওয়াফ করেন। এরপর মাকামে ইব্রাহীমের পেছনে দুই রাকাত সালাত আদায় করেন। তারপর সাফা ও মারওয়ার মাঝে সাঈ করেন। তিনি কুরআনের আয়াতও পড়েন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই এই হাদিসে উমরাহর নিয়ম, তাওয়াফ, সাঈ এবং নবীজির আদর্শ অনুসরণের বিষয়টি খুব পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমরাহর কাজে নবীজির ধারাবাহিক আমল অনুসরণ করা দরকার।
  • তাওয়াফের পর মাকামে ইব্রাহীমের পেছনে দুই রাকাত সালাতের বর্ণনা এসেছে।
  • সাফা-মারওয়া সাঈ উমরাহর গুরুত্বপূর্ণ ধাপ।
  • ধর্মীয় প্রশ্নে সাহাবীরা নবীজির আমলকে দলিল হিসেবে গ্রহণ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন