২৫/৬৪. অধ্যায়ঃ

পুরুষের সঙ্গে নারীদের তাওয়াফ করা।

নারীদের তাওয়াফ: পর্দা, দূরত্ব ও শালীনতার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬১৮

و قَالَ لِي عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ قَالَ كَيْفَ يَمْنَعُهُنَّ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ الرِّجَالِ قُلْتُ أَبَعْدَ الْحِجَابِ أَوْ قَبْلُ قَالَ إِي لَعَمْرِي لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الْحِجَابِ قُلْتُ كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ قَالَ لَمْ يَكُنَّ يُخَالِطْنَ كَانَتْ عَائِشَةُ تَطُوفُ حَجْرَةً مِنْ الرِّجَالِ لاَ تُخَالِطُهُمْ فَقَالَتْ امْرَأَةٌ انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ انْطَلِقِي عَنْكِ وَأَبَتْ يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ الْبَيْتَ قُمْنَ حَتَّى يَدْخُلْنَ وَأُخْرِجَ الرِّجَالُ وَكُنْتُ آتِي عَائِشَةَ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ وَهِيَ مُجَاوِرَةٌ فِي جَوْفِ ثَبِيرٍ قُلْتُ وَمَا حِجَابُهَا قَالَ هِيَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ لَهَا غِشَاءٌ وَمَا بَيْنَنَا وَبَيْنَهَا غَيْرُ ذَلِكَ وَرَأَيْتُ عَلَيْهَا دِرْعًا مُوَرَّدًا

[ইমাম বুখারী (রহঃ) বলেন] আমাকে ‘আমর ইব্‌নু ‘আলী (রহঃ) থেকে ইব্‌নু জুরাইজ (রহঃ) হতে বর্ণিতঃ

আতা (রহঃ) বলেছেন, ইবনু হিশাম (রহঃ) যখন মহিলাদের পুরুষদের সঙ্গে তাওয়াফ করতে নিষেধ করেন, তখন আতা (রহঃ) তাঁকে বললেন, আপনি তাদের কী করে নিষেধ করেছেন, অথচ নবী (ﷺ)-এর সহধর্মিণীগণ পুরুষদের সঙ্গে তাওয়াফ করেছেন?[ইবনু জুরাইজ (রহঃ) বলেন] আমি তাঁকে প্রশ্ন করলাম, তা কি পর্দার আয়াত নাযিল হওয়ার পরে, না পূর্বে? তিনি [আতা (রহঃ)] বললেন, হ্যাঁ, আমার জীবনের কসম, আমি পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরের কথাই বলছি। আমি জানতে চাইলাম পুরুষগণ মহিলাদের সাথে মিশে কিভাবে তাওয়াফ করতেন? তিনি বললেন, পুরুষগণ মহিলাদের সাথে মিশে তাওয়াফ করতেন না। আয়েশা (রাঃ) বরং পুরুষদের পাশ কাটিয়ে তাওয়াফ করতেন, তাদের মাঝে মিশে যেতেন না। এক মহিলা আয়েশা (রাঃ)-কে বললেন, চলুন, হে উম্মুল মুমিনীন! আমরা তাওয়াফ করে আসি। তিনি বললেন, “তোমার মনে চাইলে তুমি যাও” আর তিনি যেতে অস্বীকার করলেন।তাঁরা রাতের বেলা পর্দা করে বের হয়ে (সম্পূর্ণ না মিশে) পুরুষদের পাশাপাশি থেকে তাওয়াফ করতেন। উম্মুল মুমিনীনগণ বায়তুল্লাহর তাওয়াফ করতে চাইলে সকল পুরুষ বের করে না দেয়া পর্যন্ত তাঁরা দাঁড়িয়ে থাকতেন। আতা (রহঃ) বলেন, উবাইদ ইবনু উমাইর এবং আমি আয়েশা (রাঃ)-এর কাছে গেলাম, তিনি তখন “সবির” পর্বতে অবস্থান করছিলেন।[ইবনু জুরাইজ (রহঃ) বলেন] আমি বললাম, তখন তিনি কী দিয়ে পর্দা করছিলেন? আতা (রহঃ) বললেন, তখন তিনি পর্দা ঝুলানো তুর্কি তাঁবুতে ছিলেন, এছাড়া তাঁর ও আমাদের মাঝে অন্য কোন কিছু ছিল না। (অকস্মাৎ দৃষ্টি পড়ায়) আমি তাঁর গায়ে গোলাপি রং-এর চাদর দেখতে পেলাম।

(আঃপ্রঃ অনুচ্ছেদ ৬৪, ইঃফাঃ পরিচ্ছেদ ১০২৪)

সহীহ বুখারী হাদিস ১৬১৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় নারীদের তাওয়াফ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। আতা (রহঃ) বলেন, নবী صلى الله عليه وسلم-এর সহধর্মিণীরা পুরুষদের সঙ্গে তাওয়াফ করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁরা পুরুষদের সঙ্গে মিশে যেতেন না। আয়েশা (রাঃ) পুরুষদের পাশ কাটিয়ে আলাদা দূরত্ব রেখে তাওয়াফ করতেন। এক মহিলা তাঁকে ইসতিলামের জন্য যেতে বললে তিনি নিজে যেতে অস্বীকার করেন। বর্ণনায় আরও আছে, তাঁরা রাতের বেলা পর্দা করে বের হতেন এবং বায়তুল্লাহর ভেতরে যেতে চাইলে পুরুষরা বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। তাই হাদিসটির মূল শিক্ষা হলো, নারীদের তাওয়াফের সুযোগ ছিল, কিন্তু শালীনতা, পর্দা ও মিশ্রণ এড়ানোর দিকটি বজায় রাখা হয়েছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীরা তাওয়াফ করেছেন, তবে পুরুষদের সঙ্গে মিশে যাননি।
  • আয়েশা (রাঃ) দূরত্ব রেখে তাওয়াফ করতেন।
  • ইসতিলামের জন্য ভিড়ে যাওয়ার বিষয় তিনি গ্রহণ করেননি।
  • পর্দা ও শালীনতা বজায় রাখার দিকটি বর্ণনায় স্পষ্ট।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন