২৫/৪৫. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর মক্কায় অবতরণ।

মুহাসসাবের ঘটনা: কুরাইশের চুক্তি ও নবীজির অবস্থান

সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৯০

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ الْغَدِ يَوْمَ النَّحْرِ وَهُوَ بِمِنًى نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ يَعْنِي ذَلِكَ الْمُحَصَّبَ وَذَلِكَ أَنَّ قُرَيْشًا وَكِنَانَةَ تَحَالَفَتْ عَلَى بَنِي هَاشِمٍ وَبَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَوْ بَنِي الْمُطَّلِبِ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ وَلاَ يُبَايِعُوهُمْ حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمْ النَّبِيَّ صلى الله عليه وسلم

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

কুরবানীর দিনে মিনায় অবস্থানকালে নবী (ﷺ) বললেন, আমরা আগামীকাল (ইনশাআল্লাহ) খায়ফ বনী কিনানায় অবতরণ করব, যেখানে তারা কুফরীর উপরে শপথ নিয়েছিল। (রাবী বলেন) খায়ফ বনী কিনানাই হলো মহাস্‌সাব। কুরাইশ ও কিনানা গোত্র বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব বনু মুত্তালিব-এর বিরুদ্ধে এই বিষয়ে চুক্তি হয়েছিল, যে পর্যন্ত নবী (ﷺ)-কে তাদের হাতে সমর্পণ করবে না সে পর্যন্ত তাদের সাথে বিয়ে-শাদি ও বেচাকেনা বন্ধ থাকবে।সালামা (রহঃ) উকাইল (রহঃ) সূত্রে এবং ইয়াহিয়া ইবনু যাহহাক (রহঃ) আওজায়ী (রহঃ) সূত্রে ইবনু শিহাব যুহরী (রহঃ) হতে বর্ণিত এবং তাঁরা উভয়ে [সালামা ও ইয়াহিয়া (রহঃ)] বনু হাশিম ও ইবনুল মুত্তালিব বলে উল্লেখ করেছেন। আবু আবদুল্লাহ (বুখারি) (রহঃ) বলেন, বনী মুত্তালিব হওয়াই অধিক সামঞ্জস্যপূর্ণ।

(১৫৮৯, মুসলিম ১৫/৫৯, হাঃ ১৩১৪, আহমাদ ১০৯৬৯) (আঃপ্রঃ ১৪৮৬, ইঃফাঃ ১৪৯২)

সহিহ বুখারী হাদিস ১৫৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরবানীর দিনে মিনায় থাকা অবস্থায় নবী (صلى الله عليه وسلم) বলেন, আমরা আগামীকাল ইনশাআল্লাহ খায়ফে বনী কিনানায় অবতরণ করব, যেখানে তারা কুফরির ওপর শপথ করেছিল। বর্ণনায় ব্যাখ্যা এসেছে, খায়ফে বনী কিনানাই হলো মুহাসসাব। সেখানে কুরাইশ ও কিনানা গোত্র বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব বা বনু মুত্তালিবের বিরুদ্ধে চুক্তি করেছিল। চুক্তির বিষয় ছিল, নবী (صلى الله عليه وسلم)-কে তাদের হাতে সমর্পণ না করা পর্যন্ত তাদের সঙ্গে বিয়ে-শাদি ও বেচাকেনা বন্ধ থাকবে। এই হাদিসে নবীজির অবস্থান, মিনা থেকে মক্কায় যাওয়ার পরিকল্পনা এবং একটি কঠিন সামাজিক বয়কটের কথা এসেছে। মূল শিক্ষা হলো, সত্যের পথে বিরোধিতা আসতে পারে; কিন্তু নবীজি সেই স্থানেও আল্লাহর ইচ্ছার ওপর ভরসা রেখে কথা বলেছেন। হাদিসটি মুহাসসাব, খায়ফে বনী কিনানা এবং বনী হাশিমের বয়কট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খায়ফে বনী কিনানা ও মুহাসসাব একই স্থান হিসেবে বর্ণনায় এসেছে।
  • কুরাইশ ও কিনানা বনু হাশিমের বিরুদ্ধে কঠিন সামাজিক চুক্তি করেছিল।
  • নবীজি (صلى الله عليه وسلم) ভবিষ্যৎ অবস্থানের কথা বলতে ইনশাআল্লাহ বলেছেন।
  • সত্যের পথে সামাজিক চাপ ও বর্জনের ঘটনা হাদিসে সংরক্ষিত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন