২৫/৮. অধ্যায়ঃ
মদীনাবাসীদের মীকাত ও তারা যুল-হুলাইফা পৌঁছার আগে ইহরাম বাঁধবে না।
সহিহ বুখারী : ১৫২৫
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫২৫
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَيُهِلُّ أَهْلُ الشَّأْمِ مِنْ الْجُحْفَةِ وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ قَالَ عَبْدُ اللهِ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ
ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেনঃ মদীনাবাসীগণ 'যুল-হুলাইফা' হতে, সিরিয়াবাসীগণ 'জুহফা' হতে ও নজদবাসীগণ 'কারন' হতে ইহরাম বাঁধবে। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি (অন্যের মাধ্যমে) অবগত হয়েছি, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ইয়ামানবাসীগণ ইয়ালামলাম হতে ইহরাম বাঁধবে।
(১৩৩, মুসলিম ১৫/২, হাঃ ১১৮২, আহমাদ ৫০৮৭) (আঃপ্রঃ ১৪২৬, ইঃফাঃ ১৪৩২)
