২৪/৭৮. অধ্যায়ঃ

আযাদ ও গোলামের পক্ষ হতে সদকাতুল ফিতর আদায় করতে হবে।

وَقَالَ الزُّهْرِيُّ فِي الْمَمْلُوكِينَ لِلتِّجَارَةِ يُزَكَّى فِي التِّجَارَةِ وَيُزَكَّى فِي الْفِطْرِযুহরী (রহ.) বলেন, (বাণিজ্য পণ্য হিসেবে) ব্যবসায়ের জন্য ক্রয় করা গোলামের যাকাত দিতে হবে এবং তাদের সাদাকাতুল ফিতরও দিতে হবে।"

পরিবারের ছোট-বড় সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর

সহীহ বুখারীহাদিস নম্বর ১৫১১

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ فَرَضَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَدَقَةَ الْفِطْرِ ـ أَوْ قَالَ رَمَضَانَ ـ عَلَى الذَّكَرِ وَالأُنْثَى، وَالْحُرِّ وَالْمَمْلُوكِ، صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، فَعَدَلَ النَّاسُ بِهِ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ‏.‏ فَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُعْطِي التَّمْرَ، فَأَعْوَزَ أَهْلُ الْمَدِينَةِ مِنَ التَّمْرِ فَأَعْطَى شَعِيرًا، فَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِي عَنِ الصَّغِيرِ وَالْكَبِيرِ، حَتَّى إِنْ كَانَ يُعْطِي عَنْ بَنِيَّ، وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا، وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ‏.‏

ইব্‌নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) প্রত্যেক পুরুষ, মহিলা, আজাদ ও গোলাম এর পক্ষ হতে সদকাতুল ফিতর অথবা (বলেছেন) সদকা-ই রমজান হিসেবে এক সা’ খেজুর বা এক সা’ যব আদায় করা ফরজ করেছেন। অতঃপর লোকেরা অর্ধ সা’ গমকে এক সা’ খেজুরের সমমান দিতে লাগল। (রাবী নাফি বলেন) ইবন উমর (রাঃ) খেজুর (সদকাতুল ফিতর হিসেবে) দিতেন। এক সময় মদীনায় খেজুর দুর্লভ হলে যব দিয়ে তা আদায় করেন। ইবন উমর (রাঃ) প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক সকলের পক্ষ হতেই সদকাতুল ফিতর আদায় করতেন, এমনকি আমার সন্তানদের পক্ষ হতেও সদকার দ্রব্য গ্রহণকারীদেরকে দিয়ে দিতেন এবং ঈদের এক-দু’ দিন পূর্বেই আদায় করে দিতেন।

সহীহ বুখারী হাদিস ১৫১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সদকাতুল ফিতরের বিধান বিস্তারিতভাবে এসেছে। নবী (صلى الله عليه وسلم) পুরুষ, নারী, আজাদ ও গোলামের পক্ষ থেকে এক সা খেজুর বা এক সা যব সদকাতুল ফিতর ফরজ করেছেন। বর্ণনায় আরও আছে, পরে লোকেরা অর্ধ সা গমকে এক সা খেজুরের সমমান ধরতে থাকে। নাফি (রহঃ) বলেন, ইবনু উমর (রাঃ) খেজুর দিতেন; খেজুর না পাওয়া গেলে যব দিতেন। তিনি ছোট-বড় সবার পক্ষ থেকে ফিতরা দিতেন, এমনকি নাফির সন্তানদের পক্ষ থেকেও দিতেন। তারা ঈদের এক-দুই দিন আগে তা আদায় করতেন। এই হাদিসে ফিতরার পরিমাণ, পরিবারের পক্ষ থেকে আদায় এবং আগে দেওয়ার আমল—সবই দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পুরুষ, নারী, আজাদ ও গোলামের পক্ষ থেকে ফিতরার কথা এসেছে।
  • ইবনু উমর (রাঃ) ছোট-বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতেন।
  • খেজুর না পাওয়া গেলে তিনি যব দিয়ে আদায় করেছেন।
  • ঈদের এক-দুই দিন আগে ফিতরা দেওয়ার আমল বর্ণনায় এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন