২৪/৫৪. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ তারা মানুষের কাছে নাছোড় হয়ে যাঞ্ছা করে না- (আল-বাকারাঃ ২৭৩), আর ধনী হওয়ার পরিমাণ কত?
وَقَوْلِ النَّبِيُّ ﷺ وَلَا يَجِدُ غِنًى يُغْنِيهِ لِقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ﴾ إِلَى قَوْلِهِ ﴿فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ﴾নবী (ﷺ)-এর বাণী: “এবং এতটুকু পরিমাণ সম্পদ তার কাছে নেই, যা তাকে অভাবমুক্ত করতে পারবে।” (আল্লাহ বলেন) এ ব্যয় ঐ সব অভাবগ্রস্ত লোকদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত হয়ে পড়েছে যে, তারা জীবিকার সন্ধানে যমীনে ঘোরাফেরা করতে পারে না। ভিক্ষা না করার দরুন অজ্ঞ লোকেরা তাদের অভাবমুক্ত বলে মনে করে। তাদের লক্ষণ দেখলেই তুমি তাদের চিনতে পারবে। কাকুতি-মিনতি করে তারা মানুষের কাছে ভিক্ষা চায় না। আর যে সম্পদ তোমরা ব্যয় কর, নিশ্চয়ই আল্লাহ তা সবিশেষ অবহিত। (আল-বাকারা: ২৭৩)"
আল্লাহর অপছন্দনীয় তিন কাজ: কথা, সম্পদ ও সওয়ালের সতর্কতা
সহীহ বুখারী : ১৪৭৭
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৭৭
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنِ اكْتُبْ، إِلَىَّ بِشَىْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم. فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ ".
শা’বী (রহঃ) হতে বর্ণিতঃ
মুগীরা ইব্নু শু’বাহ্ (রাঃ)-এর কাতিব (একান্ত সচিব) বলেছেন, মু’আবিয়া (রাঃ) মুগীরা ইব্নু শু’বাহ (রাঃ)-এর কাছে লিখে পাঠালেন যে, নবী (ﷺ)-এর কাছ হতে আপনি যা শুনেছেন তার কিছু আমাকে লিখে জানান। তিনি তাঁর কাছে লিখলেন, আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন-(১) অনর্থক কথাবার্তা,(২) সম্পদ নষ্ট করা এবং(৩) অত্যধিক সওয়াল করা।
সহীহ বুখারী হাদিস ১৪৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তিনটি কাজ অপছন্দ করেন—অনর্থক কথাবার্তা, সম্পদ নষ্ট করা এবং অত্যধিক সওয়াল করা। হাদিসটি দৈনন্দিন জীবনের তিনটি বড় ভুল থেকে সতর্ক করে। অপ্রয়োজনীয় কথা মানুষকে সময় নষ্ট ও ভুলের দিকে নিতে পারে। সম্পদ নষ্ট করা কৃতজ্ঞতার বিপরীত আচরণ। আর বেশি বেশি সওয়াল করা আত্মসম্মান ও ধৈর্যের বিপরীত হতে পারে। হাদিসে দীর্ঘ ব্যাখ্যা নেই, কিন্তু নির্দেশ খুব পরিষ্কার। কথা, সম্পদ ও প্রয়োজন—এই তিন জায়গায় সংযম রাখা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা দরকার।
- সম্পদ নষ্ট করা আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে এসেছে।
- অত্যধিক সওয়াল করা থেকে সতর্ক থাকতে হবে।
- কথা ও খরচ—দুটিতেই সংযম থাকা উচিত।
