২৪/৪৯. অধ্যায়ঃ
স্বামী ও পোষ্য ইয়াতীমকে যাকাত দেয়া।
قَالَهُ أَبُو سَعِيدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺএ প্রসঙ্গে নবী (ﷺ) হতে আবূ সা‘ঈদ (রা.) হাদীস বর্ণনা করেছেন।"
আত্মীয়কে সদকা: আত্মীয়তার সওয়াব ও সদকার সওয়াব
সহিহ বুখারী : ১৪৬৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১৪৬৬
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بِمِثْلِهِ سَوَاءً، قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ ". وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا، قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ سَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامِي فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى الْبَابِ، حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي، فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ فَقُلْنَا سَلِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لاَ تُخْبِرْ بِنَا. فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ " مَنْ هُمَا ". قَالَ زَيْنَبُ قَالَ " أَىُّ الزَّيَانِبِ ". قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ. قَالَ " نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ ".
‘আবদুল্লাহ্ (ইব্নু মাস’ঊদ) (রাঃ)-এর স্ত্রী যায়নাব (রাঃ) হতে বর্ণিতঃ
[রাবী আ’মাশ (রহঃ) বলেন,] আমি ইব্রাহিম (রহঃ)-এর সাথে এ হাদিসের আলোচনা করলে তিনি আবু উবায়দা সূত্রে আমর ইবন হারিস (রাঃ)-এর মাধ্যমে আবদুল্লাহ (রাঃ)-এর স্ত্রী যায়নাব (রাঃ) হতে হুবহু বর্ণনা করেন। তিনি [যায়নাব (রাঃ)] বলেন, আমি মসজিদে ছিলাম। তখন নবী (ﷺ)-কে দেখলাম তিনি বলছেন: “তোমরা সদকা দাও যদিও তোমাদের অলংকার হতে হয়।” যায়নাব (রাঃ) আবদুল্লাহ (রাঃ) ও তাঁর পোষ্য ইয়াতিমের প্রতি খরচ করতেন। তখন তিনি আবদুল্লাহকে বললেন, “তুমি আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট জেনে এসো যে, তোমার প্রতি এবং আমার পোষ্য ইয়াতিমদের প্রতি খরচ করলে আমার পক্ষ হতে সদকা আদায় হবে কি?” তিনি [ইবন মাসউদ (রাঃ)] বললেন, “বরং তুমিই আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে জেনে এসো।”এরপর আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট গেলাম। তাঁর দরজায় আরো একজন আনসারি মহিলাকে দেখলাম, তার প্রয়োজনও আমার প্রয়োজনের অনুরূপ। তখন বিলাল (রাঃ)-কে আমাদের পাশ দিয়ে যেতে দেখে বললাম, “আপনি নবী (ﷺ)-এর কাছে জিজ্ঞেস করুন, স্বামী ও আপন (পোষ্য) ইয়াতিমের প্রতি সদকা করলে কি আমার পক্ষ হতে তা যথেষ্ট হবে?” এবং এ কথাও বলেছিলাম যে, “আমাদের কথা জানাবেন না।” তিনি প্রবেশ করে তাঁকে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল (ﷺ) বললেন: “তারা কে?” বিলাল (রাঃ) বললেন, “যায়নাব।” তিনি আবার জিজ্ঞেস করলেন, “কোন যায়নাব?” তিনি উত্তর দিলেন, “আবদুল্লাহর স্ত্রী।” নবী (ﷺ) বললেন: “তার জন্য দুটি সাওয়াব রয়েছে, আত্মীয়কে দেয়ার সাওয়াব আর সদকা দেয়ার সাওয়াব।”
[৪৫] কেউ নিজস্ব মাল থেকে অভাবগ্রস্ত নিকটাত্মীয়দেরকে যাকাত দিলে অধিক পুণ্য লাভ করবে।
সহিহ বুখারী হাদিস ১৪৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে যায়নাব রাঃ-এর ঘটনা এসেছে। নবী صلى الله عليه وسلم নারীদের সদকা করতে বলেছেন, এমনকি অলংকার থেকেও। যায়নাব রাঃ তাঁর স্বামী আবদুল্লাহ রাঃ এবং নিজের পোষ্য ইয়াতীমদের জন্য খরচ করতেন। তিনি জানতে চাইলেন, এই খরচ কি সদকা হিসেবে যথেষ্ট হবে? নবী صلى الله عليه وسلم জানালেন, তাঁর জন্য দুটি সওয়াব রয়েছে—আত্মীয়কে দেওয়ার সওয়াব এবং সদকার সওয়াব। এই হাদিস আত্মীয়কে সদকা করার গুরুত্ব পরিষ্কার করে। বিশেষ করে ঘরের ভেতরে যাদের প্রয়োজন আছে, তাদের জন্য ব্যয় করা শুধু পারিবারিক দায়িত্ব নয়; সৎ নিয়তে করলে তা নেকির কাজও হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বামী ও পোষ্য ইয়াতীমদের জন্য খরচ সদকা হিসেবে গণ্য হতে পারে।
- আত্মীয়কে দান করলে আত্মীয়তার হক রক্ষা হয়।
- সদকার সওয়াবের সঙ্গে আত্মীয়তার সওয়াবও পাওয়া যায়।
- ধর্মীয় বিষয়ে নারীরাও সরাসরি জেনে নিতে পারেন।
