২৪/৪৫. অধ্যায়ঃ

নিকটাত্মীয়দেরকে যাকাত দেয়া।

وَقَالَ النَّبِيُّ ﷺ لَهُ أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَالصَّدَقَةِনবী (ﷺ) বলেন: এরূপ দাতার দ্বিগুণ সওয়াব। আত্মীয়কে দান করার সওয়াব এবং যাকাত দেয়ার সওয়াব।"

স্বামী ও সন্তানকে সদকা: পরিবারের হক নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৬২

حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَضْحًى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى ثُمَّ انْصَرَفَ فَوَعَظَ النَّاسَ وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ فَقَالَ ‏"‏ أَيُّهَا النَّاسُ تَصَدَّقُوا ‏"‏‏.‏ فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ ‏"‏ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ ‏"‏‏.‏ فَقُلْنَ وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ يَا مَعْشَرَ النِّسَاءِ ‏"‏‏.‏ ثُمَّ انْصَرَفَ فَلَمَّا صَارَ إِلَى مَنْزِلِهِ جَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ تَسْتَأْذِنُ عَلَيْهِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ زَيْنَبُ فَقَالَ ‏"‏ أَىُّ الزَّيَانِبِ ‏"‏‏.‏ فَقِيلَ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ‏.‏ قَالَ ‏"‏ نَعَمِ ائْذَنُوا لَهَا ‏"‏‏.‏ فَأُذِنَ لَهَا قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّكَ أَمَرْتَ الْيَوْمَ بِالصَّدَقَةِ، وَكَانَ عِنْدِي حُلِيٌّ لِي، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ، فَزَعَمَ ابْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدَهُ أَحَقُّ مَنْ تَصَدَّقْتُ بِهِ عَلَيْهِمْ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ صَدَقَ ابْنُ مَسْعُودٍ، زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ بِهِ عَلَيْهِمْ ‏"‏‏.‏

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

এক ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিনে আল্লাহর রসূল (ﷺ) ঈদগাহে গেলেন এবং সালাত শেষ করলেন। পরে লোকদের উপদেশ দিলেন এবং তাদের সদকা দেয়ার নির্দেশ দিলেন আর বললেন: লোক সকল! তোমরা সদকা দাও।অতঃপর মহিলাদের নিকট গিয়ে বললেন: মহিলাগণ! তোমরা সদকা দাও। আমাকে জাহান্নামে তোমাদেরকে অধিক সংখ্যক দেখানো হয়েছে। তারা বললেন, হে আল্লাহর রসূল! এর কারণ কী?তিনি বললেন: তোমরা বেশি অভিশাপ দিতে এবং স্বামীর অকৃতজ্ঞ হও। হে মহিলাগণ! জ্ঞান ও দ্বীনে অপরিপূর্ণ হওয়া সত্ত্বেও দৃঢ়চেতা পুরুষের বুদ্ধি হরণকারিণী তোমাদের মত কাউকে দেখিনি।যখন তিনি ফিরে এসে ঘরে পৌঁছালেন, তখন ইবনু মাসউদ (রাঃ)-এর স্ত্রী যায়নাব (রাঃ) তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। বলা হলো, হে আল্লাহর রসূল! যায়নাব এসেছেন। তিনি বললেন, কোন যায়নাব? বলা হলো, ইবনু মাসউদের স্ত্রী।তিনি বললেন: হ্যাঁ, তাকে আসতে দাও। তাকে অনুমতি দেয়া হলো। তিনি বললেন, হে আল্লাহর নবী (ﷺ) আজ আপনি সদকা করার নির্দেশ দিয়েছেন। আমার অলংকার আছে। আমি তা সদকা করার ইচ্ছা করেছি। ইবনু মাসউদ (রাঃ) মনে করেন, আমার এই সদকায় তাঁর এবং তাঁর সন্তানদেরই হক বেশি।তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, ইবনু মাসউদ (রাঃ) ঠিক বলেছেন। তোমার স্বামী ও সন্তানই তোমার এই সদকার অধিক হকদার।

সহীহ বুখারী হাদিস ১৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঈদের দিন নবী صلى الله عليه وسلم মানুষের প্রতি সদকার আহ্বান করেছেন। তিনি নারীদেরও সদকা করতে বলেছেন এবং কিছু আচরণ থেকে সতর্ক করেছেন, যেমন বেশি অভিশাপ দেওয়া ও স্বামীর অকৃতজ্ঞ হওয়া। এরপর যায়নাব রাঃ তাঁর অলংকার সদকা করতে চাইলেন এবং জানতে চাইলেন, স্বামী ইবনু মাসউদ রাঃ ও তাঁর সন্তানদের দিলে তা সদকা হবে কি না। নবী صلى الله عليه وسلم বললেন, ইবনু মাসউদ ঠিক বলেছেন; তাঁর স্বামী ও সন্তানই এই সদকার বেশি হকদার। এই হাদিস পরিবারে সদকার অগ্রাধিকার, স্বামী-সন্তানের প্রতি দায়িত্ব এবং নেক কাজে প্রশ্ন করে নিশ্চিত হওয়ার সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সদকা করার ক্ষেত্রে কাছের অভাবী পরিবারকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
  • নারীদেরও সামর্থ্য অনুযায়ী সদকা করতে উৎসাহ দেওয়া হয়েছে।
  • স্বামী ও সন্তান প্রয়োজনমতো সদকার হকদার হতে পারে।
  • ধর্মীয় বিষয়ে সন্দেহ হলে জেনে নেওয়া প্রশংসনীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন